জহির সিকদার, ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি।।
‘উন্নয়ন ও সমৃদ্ধির অগ্রযাত্রায়,দেশ গড়বো সমাজসেবায়’-এই প্রতিপাদ্য কে সামেন রেখে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে জাতীয় সমাজসেবা দিবস পালিত হযেছে।

দিবসটি উপলক্ষে ২জানুয়ারী সোমবার সকালে আশুগঞ্জ উপজেলা প্রশাসন ও আশুগঞ্জ উপজেলা সমাজসেবা কার্য্যালয়ের যৌথ উদ্যোগে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আশুগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ হানিফ মুন্সী।

আশুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার অরবিন্দ বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আশুগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও বিশিষ্ট সাংবাদিক সেলিম পারভেজ। আশুগঞ্জ উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ রাফিউদ্দিনের পরিচালনায় ও সঞ্চালনায় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন আশুগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবুল হোসেন, সোনালী ব্যংক আশুগঞ্জ শাখার ম্যানেজার,উপজেলা তথঢ সেবা কর্মকর্তা শারমিন আক্তার,আশুগঞ্জ উপজেলা সহকারী প্রোগ্রামার আবদুল্লাহ, আশুগঞ্জ উপজেলা নির্বাচন কর্মকর্তা সোমা যাদব বিআরডিবি কর্মকর্তা ফয়সাল আলম,আশুগঞ্জ উপজেলা ফুটবল এসোসিয়েসনের সভাপতি এনামুল হক উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

উক্ত দিবসের আলোচনা সভায় উপজেলার বিভিন্ন ইউনিয়নের সুবিধাভোগী লোকজন ছাড়াও নিবন্ধিত এতিমখানার ছাত্র-ছাত্রীরা উপস্থিত ছিলেন।

ব্রাহ্মণবাড়িয়া নিউজ ডেস্ক। বিডি টাইমস নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে