
জহির সিকদার, ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি।। ব্রাহ্মণবাড়িয়ায় বছরের প্রথম দিনে জন্ম নেওয়া শিশুরা পেয়েছে হলী ল্যাব হাসপাতালের শীতের নতুন কাপড় উপহার । নতুনকে স্বাগত—এ স্লোগানকে সামনে রেখে ব্যতিক্রম এই উদ্যোগটি নিয়েছে ব্রাহ্মণবাড়িয়া শুভসংঘ। ১’লা জানুয়ারি ২০২৩ নতুন বছরের প্রথম দিনে গাইনি চিকিৎসক ডাক্তার ফৌজিয়া আখতারের তত্বাবধানে ব্রাহ্মণবাড়িয়া হলী ল্যাব হাসপাতালে ৮ টি শিশুর জন্ম হয়।এর মধ্যে ৪’টি শিশু ছেলে ও ৪’টি শিশু মেয়ে, নতুন বছরে এক ই সমঝোতার শিশু জন্মগ্রহণ কে সবাই স্মরণীয় ভাবে মনে রাখবেন বলে অনেকেই আশাবাদ ব্যক্ত করেন।
উপহার হিসেবে একাধিক হাসপাতাল কর্তৃপক্ষ ও কয়েকজন চিকিৎসকের হাতে শীতের পোশাক উপহার হিসেবে তুলে দেন কালের কন্ঠের শুভসংঘ। হলী ল্যাব হাসপাতালে ৩১ ডিসেম্বর ডাক্তার ফৌজিয়া আখতারের হাতে শীতের পোশাক উপহার তুলে দেন কালের কন্ঠের জেলা প্রতিনিধি বিশ্বজিৎ পাল বাবু ।এ সময় আরো উপস্থিত ছিলেন হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক মোঃ আবু কাউছার ও প্রথম আলোর জেলা প্রতিনিধি শাহাদাত হোসেন।
জেলা সদরের বিভিন্ন স্বাস্থ্য প্রতিষ্ঠানে শুভসংঘের উদ্যোগে ১৫০টি পোশাক বিতরণ করা হয়। শুভসংঘের এমন উদ্যোগে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। নতুন বছরের প্রথম দিন টিকে স্মরণীয় করে রাখতে বছরের প্রথম দিনে জন্ম নেওয়া শিশুদের নতুন শীতের কাপড় উপহার ও তাদের ফুল দিয়ে বরন করে নেন ডাক্তার ফৌজিয়া আখতার।
শিশুদের স্বজনরা জানান-নতুন বছরের প্রথম দিনে আমাদের পরিবারে নতুন শিশু জন্ম নিয়েছে তাই বলে এইভাবে সবাইকে নতুন কাপড় ও ফুল দিয়ে বরন করে নিবে তা আমরা জীবনেও আর দেখিনি। দিনটি পেয়ে আমরা অনেক খুশি। এই দিনটির কথা আমাদের সব সময় মনে থাকবে।
ডাক্তার ফৌজিয়া আখতার বিডি টাইম্স নিউজকে বলেন, বছরের প্রথম দিনটিকে স্মরণীয় করে রাখতে কালের কন্ঠের শুভ সংঘের এমন উদ্যোগকে স্বাগত জানাই।আর বিশেষ করে নতুন বছরে প্রথম দিনে আমার তত্বাবধানে জন্ম নেওয়া ৮টি শিশুকে নতুন কাপড়ে সজ্জিত করে শিশুদের স্বজন সহ তাদের ফুল দিয়ে বরন করে নিয়ে অনেক আনন্দ পেয়েছি। জন্ম নেওয়া ৮ টি শিশুর মধ্যে ৪ টি ছেলে ৪ টি মেয়ে।অদ্ভুত এই সমতার বছরটি চিরস্মরণীয় হয়ে থাকবে আমার কাছে।
ব্রাহ্মণবাড়িয়া নিউজ ডেস্ক । বিডি টাইমস নিউজ





























