ইসলামী বিশ্ববিদ্যালয়ে ২০১৭-২০১৮ শিক্ষাবর্ষে এম.ফিল ও পি-এইচ.ডি প্রোগ্রামে ভর্তি পরীক্ষা আজ (১১ মে) অনুষ্ঠিত হয়েছে। এম.ফিল কোর্সে ৫৩ জন আবেদনকারীর মধ্যে ৪৩ জন এবং পি-এইচ.ডি প্রোগ্রামে ৬৭ জন আবেদনকারীর মধ্যে ৫২ জন পরীক্ষায় অংশগ্রহণ করেন।
পরীক্ষা চলাকালে ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো: হারুন-উর-রশিদ আসকারী পরীক্ষা-কক্ষসমূহ পরিদর্শন করেন। এসময় ট্রেজারার প্রফেসর ড. মোঃ সেলিম তোহা, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এস.এম. আব্দুল লতিফ, ডিনবৃন্দ এবং সিনিয়র শিক্ষকবৃন্দ তাঁর সঙ্গে ছিলেন।
ইসলামী বিশ্ববিদ্যালয়, বিডি টাইমস্ নিউজ

![iub]](https://i0.wp.com/bdtimesnews.com/wp-content/uploads/2018/05/iub.jpg?resize=1068%2C597&ssl=1)

























