আব্দুর রউফ পাভেল, নওগাঁ প্রতিনিধি।। নওগাঁয় সুজন- সুশাসনের জন্য নাগরিক নওগাঁ জেলা কমিটির আয়োজনে অংশ গ্রহণমুলক নির্বাচন ও নাগরিক সংগঠনের ভূমিকা বিষয়ক সংলাপ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার রাতে জেলা প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত সংলাপে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুজন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ড. বদিউল আলম মজুমদার। সংলাপে ড. বদিউল আলম মজুমদার বলেন, সকল নাগরিক সংগঠনের দায়িত্ব হল সকল দলের উপর নজরদারি রাখা। যাতে করে কোন দল অন্যায়, অবিচার করতে না পারে। সমাজের সকল স্থানে নাগরিকরা যেনো তাদের সঠিক মূল্যায়ন পায়, এই দিকে নজরদারি রাখতে হবে সংগঠন গুলোকে। তিনি আরও বলেন, রাজনৈতিক যে হানাহানি, হামলা মামলা এটি বন্ধ করতে হবে। এই অপরাজনীতি থেকে নাগরিকদের মুক্ত করতে হবে। এই প্রতিহিংসার রাজনীতিকে রুখতে নাগরিক সংগঠনগুলোকে কার্যকরী ভূমিকা পালন করতে হবে।

সুজন নওগাঁ জেলা কমিটির সভাপতি মোফজ্জল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জাতীয় পাটির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান ও জেলা জাপার সভাপতি অ্যাড. তোফাজ্জল হোসেন, অ্যাডভোকেট ডি এম আব্দুল বারী, জেলা প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি সাংবাদিক রায়হান আলম, সুজনের জেলা কমিটির সাধারণ সম্পাদক এ.কে সাজুসহ নাগরিক সংগঠনের নেতা, সাংবাদিক ও আমন্ত্রিত সুধীজন উপস্থিত ছিলেন।

নওগাঁ নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে