নুরনবী সরকার, লালমনিরহাট প্রতিনিধি।।
লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার দোলাপাড়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ’র গুলিতে ২’জন বাংলাদেশী নিহত হয়েছে।

আজ বৃহস্পতিবার ভোর রাতে ওই উপজেলার বড়খাতা ইউনিয়নের দোলাপাড়া সীমান্তে ৮৮৮ নং সীমান্ত পিলারের কাছে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন, দোলাপাড়া গ্রামের হাফিজার রহমানের পুত্র সাদিকুল রহন সাদিক (২২) ও ফকিরপাড়া গ্রামের আব্দুস সামাদের পুত্র নাজির হোসেন (৪৫)। উপজেলার বড়খাতা ইউনিয়নের দোলাপাড়া সীমান্তে বুধবার(২৮’শে ডিসেম্বর) দিবাগত রাত ১টার দিকে এ ঘটনা ঘটে বলে দোলাপাড়া বিজিবি ক্যাম্পের ক্যাম্প কমান্ডার সুবেদার আব্দুল জলিল গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, ওই সীমান্ত দিয়ে ভারতীয় গরু আনার চেষ্টা করেন গরু ব্যবসায়ীরা। এ সময় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী তাদের লক্ষ্য করে গুলি করেন। ওই গুলিতে ৩ জন গুলিবিদ্ধ হয়। এতে সাদিকুল ও নাজির হোসেন ঘটনাস্থলে নিহত হয়।

বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি এ নিয়ে কোনো বক্তব্য দিতে রাজি হয়নি। বড়খাতা ইউনিয়ন চেয়ারম্যান আবু হেনা মোস্তফা জামাল সোহেল এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে