আশরাফুল ইসলাম, সিরাজগঞ্জ প্রতিনিধি।।
সিরাজগঞ্জে বাসের সাথে পদ্মা এক্সপ্রেস ট্রেনের সংঘর্ষে ১’জন নিহত ও ২০’জন আহত হয়েছে। আজ বৃহস্পতিবার ভোর ৫’টার দিকে শহীদ এম মনসুর আলী স্টেশন এলাকায় এই সংঘর্ষের ঘটনা ঘটে। দুর্ঘটনার সংবাদ পেয়ে সিরাজগঞ্জ ফায়ার সার্ভিস ও সদর থানার পুলিশ ঘটনাস্থলে পৌছে উদ্ধার কাজ শুরু করেন, আহতদের উদ্ধার করে ২৫০’শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে পাঠায়।

প্রত্যক্ষদর্শী ও বাসের আহত যাত্রীরা জানান, ভোর থেকেই রেলক্রসিং এলাকা প্রচন্ড কুয়াশায় অন্ধকার হয়ে আছে এই কারনে কিছু দেখতে না পারায় দুর্ঘটনাটি ঘটেছে। সদর থানার উপ-পরিদর্শক শাহীন জানান. ঢাকা থেকে রাজশাহীগামী পদ্মা এক্সপ্রেস ট্রেনটি ভোর ৫ টার দিকে শহীদ এম মনসুর আলী স্টেশন সদানন্দপুর কড্ডার মোড় রেলক্রসিং পার হওয়ার সময় সিরাজগঞ্জগামী তাজ এক্সপ্রেস একটি যাত্রীবাহী বাসের সংঘর্ষ হলে বাসটি রাস্তার পাশে সিটকে পড়ে। এসময় বাসের সুপার ভাইজার মারা যায় এবং ২০ জন যাত্রী গুরুতর আহত হয়। আত্মদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সিরাজগঞ্জ নিউজ ডেস্ক।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে