
কোয়াবের নবনির্বাচিত কমিটিকে তথ্যমন্ত্রীর অভিনন্দন জানান তথ্য ও সম্প্রচারমন্ত্রী। তিনি বলেন, টিভি চ্যানেলগুলো কোয়াবের সদস্যরাই সারাদেশে ক্যাবলের মাধ্যমে প্রদর্শনের ব্যবস্থা করে।
ক্যাবল নেটওয়ার্ক ডিজিটাল করার জন্য আমরা আপনাদের পরামর্শ নিয়ে কাজ করছি। আশা করছি খুব সহসাই এ বিষয়ে আইনি জটিলতা কেটে যাবে। কোয়াবের দাবির প্রেক্ষিতে মন্ত্রী বলেন, ‘ইন্টারনেট সার্ভিস প্রোভাইডাররা অননুমোদিতভাবে টেলিভিশন চ্যানেল প্রদর্শন করছে -এ বিষয়ে যেহেতু আমরা আনুষ্ঠানিকভাবে অভিযোগ পেলাম, দ্রুত তদন্ত করে বেআইনি কাজের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।





























