আব্দুর রউফ পাভেল, নওগাঁ প্রতিনিধি: “নারী ও কন্যা নির্যাতন বন্ধ করি, নতুন সমাজ নির্মাণ করি” এই শ্লোগানকে সামনে রেখে বেসরকারী উন্নয় সংস্থা মৌসুমী’র পক্ষ হতে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ-২০২২’পালিত হয়েছে।
শনিবার রাণীনগর উপজেলায় খট্রেসর ইউনিয়নের উত্তর রাজাপুর গ্রামে র্যালি, আলোচনা সভা, অঙ্গীকার স্বাক্ষর(বাল্য বিয়ে মুক্ত) কার্যক্রম অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রাণীনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রউফ। সভাপতিত্ব করেন, মৌসুমী’র প্রধান নির্বাহী হোসেন শহীদ ইকবাল রানা।
এসময় আরো উপস্থিত ছিলেন, মৌসুমী’র উপ-প্রধান নির্বাহী গৌতম কুমার ঘোষ, প্রশিক্ষণ বিভাগের ব্যবস্থাপক নুরুন নাহার চৌধুরী, কৈশোর কর্মসূচির উপজেলা প্রোগ্রাম অফিসার (ইনচার্জ) নাইস পারভীনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
নওগাঁ নিউজ ডেস্ক ।। বিডি টাইমস নিউজ





























