মাসুদ পারভেজ, ঝালকাঠি প্রতিনিধি।। ঝালকাঠি জেলার নলছিটি উপজেলা শহরে আওয়ামী লীগের নেতাকর্মীদের উপর হামলা ও বোমা বিস্ফোরনের অভিযোগে বিএনপির ২৯’নেতাকর্মীর নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ৪০ থেকে ৪৫’জন নেতা কর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। রোববার(৪’ঠা ডিসেম্বর)দুপুরে নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আতাউর রহমান বিষয়টি নিশ্চিত করেন। এর আগে গতকাল শনিবার(৩’রা ডিসেম্বর )রাতে পৌরসভার ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক জুয়েল খান বাদী হয়ে নলছিটি থানায় মামলা দায়ের করেন।

মামলার বিবরণে জানা যায়, গত শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে চর বহরমপুর সড়কে বাইতুল্লাহ জামে মসজিদ ও এতিমখানার মাঠে গোপনে বৈঠক করছে বিএনপি নেতাকর্মীরা। এসময় সেখানে আওয়ামী লীগের নেতাকর্মী গেলে তাদেরকে মারধর শুরু করে বিএনপির নেতাকর্মীরা। একপর্যায়ে তাদের হত্যার উদ্দেশ্যে তিন চারটি বোমা বিস্ফোরন ঘটায়। পরে ৯৯৯ কল দিলে পুলিশ গিয়ে তাদের উদ্ধার করে। নলছিটি উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট আনিচুর রহমান খান হেলাল জানান, নলছিটিতে এ ধরনের কোন ঘটনাই ঘটেনি। এসব আজগুবি মামলা দিয়ে বিএনপির নেতাকর্মীদের হয়রানি করা হচ্ছে।

নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আতাউর রহমান বলেন, এ ঘটনায় মামলা হয়েছে। আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

ঝালকাঠি নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে