আবু মুছা, বেলকুচি প্রতিনিধি।। সিরাজগঞ্জের বেলকুচি ও এনায়েতপুর আওয়ামীলীগ ও ছাত্রলীগ নেতৃবৃন্দকে লক্ষ করে ককটেল বিস্ফোরণের অভিযোগ তুলে বিএনপি ও সহযোগি সংগঠনের বেলকুচি উপজেলার ২৪’জন অজ্ঞাত ১১৬’জন ও এনায়েতপুর থানার ৩৫’জনের নাম এবং অজ্ঞাত আরও ২০৫’জনের বিরুদ্ধে পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে। গত রবিবার(২৭’শে নভেম্বর) বেলকুচি পৌর ছাত্রলীগের সাধারন সম্পাদক সৌরভ আহম্মেদ উৎস বুধবার(৩০’শে নভেম্বর) এনায়েতপুর থানার খুকনী ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আফাজ উদ্দিন বেপারী বাদী হয়ে বিস্ফোরক আইনে বেলকুচি ও এনায়েতপুর থানায় দুইটি মামলা দায়ের করা হয়।

মামলা সুত্রে জানা গেছে, ভাঙ্গাবাড়ি ইউনিয়নের আদাচাকি গ্রামে ছাত্রলীগের নেতৃবৃন্দের উপর অতর্কিত ভাবে ককটেল বিস্ফোরণ ও হামলা করে বিএনপি ছাত্রদলের নেতৃবন্দ এবং একইভাবে এনায়েতপুর কেজির মোড়ে আফাজ উদ্দিন বেপারী মঙ্গলবার রাতে দলীয় নেতাকর্মীদের নিয়ে কেজি মোড় যাচ্ছিলেন, এমন সময় বিএনপির নেতাকর্মীরা তাদেরকে লক্ষ করে পরপর বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটায়। এব্যাপারে বেলকুটি থানা অফিসার ইনচার্জ (ওসি) তাজমিলুর রহমান জানান, এ ঘটনায় মামলা করা হয়েছে।

দুস্কৃতি কারীদের গ্রেপ্তারে অভিযান অভিযান অব্যাহত রয়েছে। এনায়েতপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) আনিছুর রহমান বলেন, খবর পেয়ে ঘটনা স্থলে পৌঁছে ঘটনার আলামত সংগ্রহ করা হয়। লিখিত অভিযোগ দায়ের হয়েছে। আসামীদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

বেলকুচি নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে