আব্দুর রউফ পাভেল, নওগাঁ প্রতিনিধি।। নওগাঁয় পত্নীতলা ব্যটালিয়ন ১৪’বিজিবি গ্রাউন্ডে নওগাঁ ও জয়পুরহাট জেলায় আটককৃত বিভিন্ন মাদকদ্রব্য ধ্বংস করা হয়েছে। নওগাঁ জেলা সদরে অবস্থিত নওগাঁ ব্যাটালিয়ন ১৬’বিজিবি ও পত্নীতলা ঊপজেলা সদরে অবস্থিত পত্নীতলা ব্যাটালিয়ন ১৪’বিজিবি কর্তৃক ১’লা অক্টোবর ২০১৯ থেকে ৩১’শে অক্টোবর ২০২২ পর্যন্ত সময়ে আটককৃত এসব মাদকদ্ব্য ধ্বংস করা হয়।
নওগাঁ ব্যাটালিয়ন ১৬’বিজিবি’র অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিজিবি উত্তর পশ্চিম রিজিয়ন সদর দপ্তর রংপুরের রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল এবিএম নওরোজ এহসান। বিশেষ অতিথি ছিলেন, রাজশাহ্#ী৩৯;র সেক্টর কমান্ডার কর্ণেল মো: আনোয়ার লতিফ বিপিএম বার পিএসসি, নওগাঁ ব্যাটালিয়নের অধিনায়ক লে: কর্ণেল মোহাম্মদ আসাদুজ্জামান পিএসসি জি, জেলা প্রশাসক খালিদ মেহেদি হাসান, পুলিশ সুপার মুহাম্মদ রাশিদুল হক, সিভিল সার্জন ডাক্তার এবিএম রাইহানুজ্জামন সরকার, সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো: সাজেদুর রহমান এবং জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের সহকারী পরিচালক মো: লোকমান হোসেন।
ধ্বংস করা সমুদয় মাদকদ্রব্যরে মূল্য ২’কোটি ৯০’লক্ষ ৮ হাজার ১৬০’টাকা। অপরদিকে বিভিন্ন সময় নওগাঁ ব্যাটালিয়ন ও পত্নীতলা ব্যাটালিয়ন কর্তৃক উদ্ধারকৃত ১১’টি কষ্টি পাথরের মূর্তি ও ৩’টি সিমেন্টের মূর্তি প্রত্নতত্ত্ব বিভাগের নিকট হস্তান্তর করা হয়।
নওগাঁ নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ





























