
মাসুদ রানা, মেহেরপুর প্রতিনিধি।। প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান বলেন, আমাদের ব্যাংকগুলোতে যে ডলার সংকট আছে আগামি মাস মাস থেকেই সেটা দুর হয়ে যাবে। যে জিনিসগুলো আমাদের আমদানি করা প্রয়োজন সেগুলো রমজানের আগেই আমদানি করা হবে। রমজানে আমাদের কোনো সমস্যা হবেনা।
আজ শনিবার(২৬’শে নভেম্বর) মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত মুজিবনগর স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ ও শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। এসময় জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এমপি উপস্থিত ছিলেন।
সালমান এফ রহমান আরও বলেন, আন্তর্জাতিক বাজারে সব কিছুর দাম বেড়ে গেছে। আমদানি করতে গিয়ে আমাদের দেশের উপরেও চাপ পড়েছে। তারপরেও প্রধানমন্ত্রীর পরিকল্পনায় সরকার দেশের এক কোটি পরিবারকে টিসিবি’র মাধ্যমে বিভিন্ন পণ্য কম মূল্যে আমরা পৌছে দিচ্ছি। আর এই এক কোটি পরিবারের মাধ্যমে ৪ থেকে ৫ কোটি মানুষ সেটি ভোগ করছে। ১৬ কোটি মানুষের মধ্যে প্রায় ৪/৫ কোটি মানুষকে আমরা সরাসরি এই সহযোগীতা দিলে আর কোনো সমস্যা হবেনা। বিডি টাইম্স নিউজের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, দেশের সব যাায়গাতেই কলকারখানা গড়তে হবে এটা প্রয়োজন নেই। মেহেরপুর জেলাতে বিভিন্ন ফসল ও মাছের চাষ জেলাকে সমৃদ্ধ করছে। প্রধানমন্ত্রী কৃষি জমি নষ্ট করে কলকারখানা গড়ার অনুমতি দিচ্ছেন না। এখন আর কলকারখানা না গড়ে ১০০ টা বিশেষ অর্থনীতিক অঞ্চল গড়ে তোলার চেষ্টা করা হচ্ছে। এলাকার মানুষ জমি দিলে এই এলাকায় ফুড প্রসেসিং বা কৃষি ভিত্তিক একটা বিশেষ অর্থনীতিক অঞ্চল গড়ে তোলার পরিকল্পনা নেয়া সম্ভব হবে।
পরে তিনি ফিতা কেটে দেশের শীর্ষস্থানীয় বানিজ্যিক ব্যাংক আইএফআইসি ব্যাংকের ১০০০ তম মুজিবনগর উপশাখার উদ্বোধন করেন।এ’সময় অন্যদের মধ্যে মেহেরপুর জেলা প্রশাসক ড. মোহাম্মদ মুনসুর আলম খান, মেহেরপুর পুলিশ সুপার মো: রাফিউল আলম, মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও গাংনী উপজেলা চেয়ারম্যান এম এ খালেক, সদর উজেলার চেয়ারম্যান অ্যাডভোকেট ইয়ারুল ইসলাম, মুজিবনগর উপজেলা নির্বাহী অফিসার অনিমেষ বিশ্বাসসহ ব্যাংকের উর্দ্ধতন কর্মকর্তা, কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
মেহেরপুর নিউজ ডেস্ক।। বিডি টাইম্স নিউজ





























