মাসুদ পারভেজ, ঝালকাঠি প্রতিনিধি।।
জাতীয় পর্যায়ে পুরস্কার প্রাপ্ত শ্রেষ্ঠ যুব সংগঠন ধ্রুবতারা ইয়ুথ ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের ঝালকাঠি জেলা শখার যুব সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। যুবকদের শক্তি বয়ে আনবে উন্নতি” প্রতিপাদ্য বিষয়ে যু্বকদের দক্ষতা বৃদ্ধি ও উন্নয়নে ধ্রুবতারা দীর্ঘ ২২’বছর যাবৎ বাংলাদেশে কাজ করে যাচ্ছে। ধ্রুবতারা যুবকদের উন্নয়নে বিভিন্ন প্রশিক্ষণের মাধ্যমে যুবকদের দক্ষ ও উদ্যোক্তা সৃষ্টিতে ব্যাপক ভুমিকা রাখছে। যুবকদের উন্নয়নের মাধ্যমেই দেশকে সোনার বাংলা হিসেবে গড়ে তোলা যাবে এ বিশ্বাসে ধ্রুবতারা যুবকদের উন্নয়নে সারা বাংলাদেশে কাজ করে যাচ্ছে। ঝালাকঠি জেলা শাখার আয়োজনে সোমবার সকাল ১০টায়, সিটি ক্লাব ও পাঠাগারের হল রুমে এ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

সম্মেলনে সংগঠনের সহ-সভাপতি এস.এম. মাসুদ পারভেজের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ধ্রুবতারা কেন্দ্রিয় কমিটির সাধারন সম্পদক অমিয় প্রাপন চক্রবর্তি অর্ক, বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা ভাইস চেয়ারম্যান মঈন তালুকদার, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ইসরাত জাহান সোনালী, জেলা ডেপুটি কো-অর্ডিনেটর যুব উন্নয়ন অধিদপ্তর মোতাহার রহমান, সমাজসেবক ও উপষ্টো সবির হোসেন, সমাজসেবক ও উপষ্টো হাসান মাহামুদ, ধ্রুবতারা কেন্দ্রিয় কমিটির এ জি এস অলি আহমেদ, ধ্রুবতারা বরিশাল বিভাগীয় সভাপতি রিয়াজুল ইসলাম বাচ্চু, ধ্রুবতারার বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শাহরিয়ার রিজভী সহ ধ্রুবতারার জেলা ও উপজেলা পর্যায়ের শতাধিক যুবকরা।

সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে বলেন ধ্রুবতারা সারা বাংলাদেশের ৫২টি জেলায় যুবকদরে নিয়ে কাজ করে। ধ্রবতারা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক ঘোষিত শ্রেষ্ঠ জাতীয় যুব সংগঠন ও জয় বাংলা অ্যাওয়ার্ড অর্জন করেছি। আমরা শুধু বাংলাদেশেই নয় ভারতেও কাজ শুরু করেছি। আমরা বাংলাদেশে সরকারের মাধ্যমে যুবকদের জন্য আলাদা যুবনীতি প্রনয়ন করতে চাই। ঝালকাঠির যুবকরা সামাজিক উন্নয়নে ব্যাপক কাজ করে তাদের ভবিষ্যতে আরো গতিশীল হতে হবে। বৈশ্বিক পরিস্থিতি বিবেচনা করে যুবকদের চাকরীর জন্য বসে না থেকে প্রত্যেককে উদ্যোগতা হতে হবে। প্রধান অতিথি তার বক্তিতা শেষে ঝালকাঠি জেলা শাখার নতুন কমিটির সভাপতি শাকিল হাওলাদার রনি, সাধারন সম্পাদক শফিকুল ইসলাম রুবেল ও সাংগঠনিক সম্পাদক বিথী শর্মা বনিকের নাম ঘোষণা করেন। আগামী এক মাসের মধ্যে পূর্নাঙ্গ কমিটি গঠন করা ও পর্যায় ক্রমে নলছিটি ও রাজাপুর উপজেলার পূর্নাঙ্গ কমিটি গঠন করে কেন্দ্রে পাঠানোর নির্দেশ দেন।

বিশেষ অতিথিরা তাদের বক্তব্যে বলেন ধ্রুবতারা ঝালকাঠিতে অনেকদিন যাবৎ বিভিন্ন সামাজিক কাজ কের আসছে। যুবকরা সমাজের বিভিন্ন কাজে এগিয়ে আসলেই সামাজিক উন্নয়ন তথা দেশের উন্নয়ন সাধিত হবে। যুবকদের দক্ষতা বৃদ্ধিতে বর্তমান সরকার যুব উন্নয়নের মাধ্যমে বিভিন্ন প্রশিক্ষনের ব্যবস্থা করছে। এসব প্রশিক্ষনের মধ্যামে দক্ষতা অর্জন করে আত্মকর্মী হয়ে দেশের উন্নয়নে যুবকদের ভুমিকা রাখার আহ্বান জানান। সংগঠনের কাজে বিশেষ ভুমিকা রাখায় ৫জন সদস্যকে সম্মানিত করা হয়। এরা হলেন- এস.এম.মাসুদ পারভেজ, রাহাত মাঝি, বিথী শর্মা বনিক, মুবিন ইসলাম ও মোঃ রাকিব।

ঝালকাঠি নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে