আব্দুর রউফ পাভেল, নওগাঁ প্রতিনিধি।। নওগাঁয় ১০০’জন বালিকা শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে ১০০টি বাইসাইকেল বিতরন করা হয়েছে। প্রধান অতিথি হিসাবে বাইসাইকেল বিতরন করেন, নওগাঁ সদর উপজেলার সহকারী কমিশনার (ভুমি) মোঃ রফিকুল ইসলাম। আর্ন্তজাতিক দাতা সংস্থা লাইফ এর অর্থয়ানে বে-সরকারী সংস্থা স্যোসাল এইড বাংলাদেশ এর আয়োজন করেন। সদর উপজেলার হাপানিয়া হাইস্কুল এন্ড কলেজ মাঠে ওই কলেজের অধ্যক্ষ নূরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে দাতা সংস্থার প্রতিনিধি মিস লোয়ান, মিষ্টার জোনাথান, মিষ্টার ভারজিল, যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী উপ-পরিচালক মাহমুদ আকতার, বীরমুক্তিযোদ্ধা আব্দুল জলিল, স্যোসাল এইডের পরামর্শক ও রানির প্রধান নির্বাহী ফজলুল হক খান, সাংবাদিক রায়হান আলম প্রমুখ বক্তব্য রাখেন।
পরে প্রধান অতিথি উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের ১০০ জন বালিকা শিক্ষার্থীদের ১০০ বাইসাইকেল বিতরন করেন। আয়োজকরা জানান, প্রতি বছরের ন্যায় এবারও শিক্ষার্থীদেও মাঝে এবারও ১০০টি বাইসাইকেল প্রদান করা হয়েছে, আগামীতে আরও বাইসাইকেল, শিক্ষা উপকরনসহ বিভিন্ন সামগ্রী বিতরন করা হলে বলে জানান তিনি।
নওগাঁ নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ





























