একাদশ শ্রেণিতে আসন আছে প্রায় ১৯ লাখ। যা এবারের এসএসসি পরীক্ষায় পাশ করা শিক্ষার্থীর চেয়ে বেশি। তবে অভিভাবকরা বলছেন সংকট না থাকলেও মানসম্মত কলেজের সংখ্যা কম। তাই বেশিরভাগ শিক্ষার্থীই পছন্দমত কলেজে ভর্তি হতে পারবে না।

এবারের এসএসসি ও সমমানের পরীক্ষায় পাস করেছেন ১৪ লাখ। সারাদেশের একাদশ শ্রেণিতে ভর্তিযোগ্য শিক্ষা প্রতিষ্ঠান আছে ৮ হাজার ৮৬৪টি। এর আসন সংখ্যা হচ্ছে প্রায় ১৯ লাখের মত। এদিকে আসন সংকট না থাকলেও মানসম্মত প্রতিষ্ঠানে শিক্ষার্থীরা ভর্তি হতে পারবে না বলে জানাচ্ছে অভিভাবকরা। অভিভাবক ঐক্য ফোরামের তথ্য অনুযায়ী, সারাদেশে মানসম্মত কলেজ আছে ৫ শ টি। আর এতে ৫০ হাজারের মত আসন রয়েছে।

একাদশ শ্রেণির অনলাইনে ভর্তির পুরো কাজ পরিচালনা করবে বুয়েট। শিক্ষার্থীদের প্রাপ্ত নম্বর অনুযায়ী কলেজে আবেদন করার পরামর্শ তাদের। আগামী ১৩ মে থেকে অনলাইনে ভর্তি প্রক্রিয়া শুরু হবে। আবেদনের শেষ সময় ৪ মে। ১ম পর্যায়ে নির্বাচিত শিক্ষার্থীদের ফল প্রকাশ হবে ১০ জুন।

অনলাইন ডেস্ক

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে