
রেজা মাহমুদ, নীলফামারী জেলা প্রতিনিধি।। নীলফামারীর সৈয়দপুরে রেলওয়ের টিকিট কালোবাজারে বিক্রি বন্ধ ও জমি উদ্ধার, দুদক কর্মকর্তা শরীফ উদ্দিনকে চাকরিতে পূর্ণবহাল এবং সাংবাদিকদের নিরাপত্তার দাবিতে মানবন্ধন অনুষ্ঠিত হয়েছে। দুপুরে ‘সচেতন নাগরিক সমাজের ব্যানারে, শহরের ওয়াপদা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে ঘন্টাব্যপি ওই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন শ্রেণি পেশার শতাধিক মানুষ অংশ নেন।
সচেতন নাগরিক সমাজের সমন্বয়ক সাংবাদিক মোতালেব হোসেন হকের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি সৈয়দপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক রুহুল আলম মাস্টার, সৈয়দপুর প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও এশিয়ান টেলিভিশন সৈয়দপুর উপজেলা প্রতিনিধি ওবায়দুল ইসলাম,ভোরের কাগজ সৈয়দপুর প্রতিনিধি জিকরুল হক, সাংবাদিক মোতালেব হোসেন হক, নাগরিক সমাজের প্রতিনিধি মজিবর রহমমান প্রমূখ।
বক্তারা বলেন, সৈয়দপুরে রেলওয়ের প্রায় ৯০ ভাগ জমি। এ জমিগুলো দীর্ঘদিন থেকে বেহাত অবস্থায় রয়েছে। কর্তৃপক্ষ অনেক বার উদ্যোগ নেয়ার পরও তা উদ্ধার করতে পারেনি। রেলওয়ের জমিগুলো কেউ দখল করে আছে ভুয়া নিজ নিয়ে। কেউ আছে জাল কাগজপত্র তৈরি করে। আবার কেউ সরাসরি দখল করে। এদের মধ্যে অসহায় গরীবরা আছে ঝুপড়ী ঘর তৈরি করে। আর এই অসহায় ভুমিহীনদের প্রতি চলে যত নির্যাতন,উচ্ছেদ। অথচ যারা বিশাল বিশাল ভবন নির্মাণ করে বিক্রি করছে, গোডাউন ঘর করে রাতারাতি লাখ লাখ টাকা হাতবদল করছে, এক বছরের লিজ নিয়ে ৯৯ বছর করেছে তাদের ওই সকল জমি বা ভবন উদ্ধারে কর্তৃপক্ষ নিরবতা পালন করছে। প্রভাবশালীদের হাত থেকে সেসব রেলওয়ে সম্পত্তি উদ্ধার করে তা বাজেয়াপ্ত করতে হবে। ট্রেনের টিকিট কালোবাজারি বন্ধ করতে হবে। এছাড়া দূর্ণীতর বিরুদ্ধে লড়াই করা দুদক কর্মকর্তা শরীফ উদ্দিনকে সস্মমানে চাকরিতে পূর্ণবহাল করার দাবি জানান তাঁরা।
সৈয়দপুর নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ





























