লালমনিরহাটের আদিতমারী উপজেলা বিএনপির সাবেক সভাপতিকে আওয়ামী লীগের সভাপতি ঘোষণা করায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন আওয়ামী লীগের এক অংশের নেতা-কর্মীরা। শনিবার(১৯’শে নভেম্বর) সন্ধ্যায় উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে লালমনিরহাট-বুড়িমারী সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন তারা।
শনিবার দুপুরে নীলফামারীর ডালিয়া অবসর রেস্ট হাউসে চেয়ারম্যান মোহাম্মদ আলীকে সভাপতি ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সম্পাদক রফিকুল আলমকে সম্পাদক করে ৭১ সদস্য বিশিষ্ট উপজেলা কমিটি ঘোষণা করা হয়।আওয়ামী লীগের নেতাকর্মীরা জানান, বর্তমান আওয়ামী লীগের উপজেলা সভাপতি মোহাম্মদ আলী ছাত্র রাজনীতি থেকে উঠে আসা একজন কর্মী। এছাড়া তিনি ছাত্রলীগ ও যুবলীগ ও আওয়ামী লীগের নৌকার প্রার্থী হয়ে চেয়ারম্যান হিসেবেও একাধিকবার নির্বাচিত হয়েছিলেন। একটু ভুল বুঝাবুঝির কারণে তিনি বিএনপিতে যোগদান করেন। তবে সেটিও বেশি দিনের ছিল না। এ’ছাড়া গত নির্বাচনেও তিনি নৌকার প্রার্থী হিসেবে নির্বাচিত হয়েছেন। আগামী নির্বাচনে নৌকা যেন হেরে যায় সেই কৌশল করতেই তারা মাঠে নেমেছে। এটি কখনোই হতে দেয়া যাবে না।
বিক্ষোভ সমাবেশে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, রাবি ছাত্রলীগ নেতা কমলাবাড়ি ইউপি চেয়ারম্যান মাহমুদ ওমর চিশতি, উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সম্পাদক আব্দুর রশিদ, উপজেলা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি নবি হোসেন, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি নজরুল ইসলাম, কমলাবাড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সম্পাদক অমূল্য রায়, ভাদাই ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সম্পাদক ইকবাল হোসেনসহ আরও অনেকে।





























