রেজা মাহমুদ, নীলফামারী জেলা প্রতিনিধি।। নীলফারীর সৈয়দপুরে প্রমিলা প্রীতি ফুটবল খেলা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বিকেল সাড়ে ৩’টার দিকে উপজেলার বোতলাগাড়ী ইউনিয়নের বোতলাগাড়ী উচ্চ বিদ্যালয়ের মাঠে ওই খেলা অনুষ্ঠিত হয়। খেলাটির আয়োজন করেন উপজেলার বোতলাগাড়ী ইউনিয়ন পরিষদ। তবে ওই খেলা উপলক্ষে লটারীর টিকিট বিক্রি করার অভিযোগ ওঠেছে। খেলার নামে লটারীর টিকিট বিক্রি করায় অনেকেই ক্ষোভ প্রকাশ করেছেন।

জানা যায়, উপজেলার বোতলাগাড়ী ইউপি পরিষদের আয়োজনে ওই দিন উল্লেখিত মাঠে বগুড়া নারী ফুটবল দল ও নাটোর নারী ফুটবল দলের মধ্যে প্রীতি ফুটবল খেলা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের সংরক্ষিত আসনের সাংসদ রাবেয়া আলিম। এ সময় উপস্থিত ছিলেন ওই ইউপি চেয়ারম্যান মনিরুজ্জামান জুন, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি প্রকৌশলী রাশেদুজ্জামান রাশেদ, সাধারন সম্পাদক মহসিনুল হক মহসিন প্রমূখ। এদিকে এ খেলা উপলক্ষে ২০ টাকার বিনিময়ে লটারির টিকিট বিক্রি করা হয় বলে জানিয়েছেন স্থানীয়রা। এতে প্রথম পুরুস্কার ১১০’সিসি বাজাজ ডিসকভারসহ রাখা হয় ২০’টি পুরস্কার। এ’বিষয়ে ইউপি চেয়ারকম্যান মনিরুজ্জামান মুন বলেন, প্রথমদিকে লটারির টিকিট বিক্রি করা হলেও পরে তা বন্ধ করা হয়। যে টাকা নেওয়া হয়েছে তা প্রবেশমূল্য।

সৈয়দপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি এবং উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মোখছেদুল মোমিন বলেন, আমার জানা মতে এ’ধরনের খেলা লটারির বিষয়ে প্রশাসনের অনুমতি নেওয়া হয়নি। আর খেলার নামে লটারি একটি অপরাধমূলক কাজ। এম,পি রাবেয়া আলিম বলেন,আমাকে খেলায় আমন্ত্রণ জানানো হয়েছিল তাই এসেছি। লটারির বিষয়টা আমার জানা নেই।

নীলফামারী নিউজ ডেস্ক।। বিডি টাইম্‌স নিউজ 

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে