প্রিতম মজুমদার, কুষ্টিয়া || বাউলদের উপর হামলার প্রতিবাদে মঙ্গলবার দৌলতপুর উপজেলা পরিষদ চত্বরে সম্মিলিত সামাজিক আন্দোলনের প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
সম্মিলিত সামাজিক আন্দোলন দৌলতপুর উপজেলা শাখার সভাপতি অধ্যাপক আমিরুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সহকারী অধ্যাপক সাংবাদিক শরিফুল ইসলামের পরিচালনায় উক্ত মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কুষ্টিয়া শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আমিরুল ইসলাম, রবীন্দ্র মৈত্রী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের প্রধান ডঃ শহিদুর রহমান, সম্মিলিত সামাজিক আন্দোলন কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক কারশেদ আলম, সম্মিলিত সাংস্কৃতিক জোট কুষ্টিয়া জেলা শাখার সাধারণ সম্পাদক শাহিন সরকার, অরনী সাংস্কৃতিক সংসদ কুষ্টিয়ার সাধারণ সম্পাদক এ্যাডঃ সোহেলী পারভীন ঝুমুর, ওয়ার্কাস পাটির কেন্দ্রীয় কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা মজিবর রহমান, জেলা শাখার সভাপতি ফজলুল হক বুলবুল, সাধারণ সম্পাদক কমরেড হাফিজ সরকার, দৌলতপুর উপজেলা জাসদের সাধারণ সম্পাদক জনাব আশরাফুল ইসলাম, বোধন থিয়েটার কুষ্টিয়ার সভাপতি জনাব আসলাম হোসেন, বাউল নহিরশাহ, ফান্সপ্রবাসী দেবরাজান্নাত, ৫ নভেম্বর হামলায় আহত সাধু পরান ফকির, জাসদ নেতা সাংবাদিক সাইদুর রহমান, জেলা শাম্যবাদী দলের কুষ্টিয়া জেলা শাখার সম্পাদক কমরেড আনোয়ার বাবলু,দৌলতপুর উপজেলা সি পি বি নেতা মোহাঃ মহসিন আলী বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ।
বক্তাগণ বলেন বাউলদের উপর হামলা মানে বাঙালি সংস্কৃতি ও অসাম্প্রদায়িক বাংলাদেশের উপর আঘাত। তারা অবিলম্বে হামলাকারীদের আইনের আওতায় আনা এবং ভবিষ্যতে এই ধরনের ধর্মীয় মৌলবাদী শক্তির আস্ফালন বন্ধে একটি কার্যকর উদ্যোগ গ্রহণের দাবি জানান।





























