সরোয়ার জাহান সোহাগ, ডিমলা প্রতিনিধি।। নীলফামারী ডিমলা উপজেলার পূর্ব ছাতনাই ইউনিয়নে অবৈধভাবে উত্তোলন করা বিপুল পরিমাণ পাথর জব্দ করেছে ডিমলা উপজেলা নির্বাহী কর্মকর্তা বেলায়েত হোসেন। রবিবার সকালে অভিযান চালিয়ে ইউনিয়ন পরিষদের সামনে থেকে ৪ হাজার ৩ শত ৭৪ সিএফটি পাথর জব্দ করা হয়।
পূর্বছাতনাই ইউনিয়ন ভূমি কর্মকর্তার তথ্যমতে, জব্দকৃত পাথরগুলো মোঃ শহিদুল ইসলাম, পিতা বাশার উদ্দিন ও মোঃ শরিফ উদ্দিন, পিতা বছির উদ্দিনের জমাকৃৃত জায়গা থেকে জব্দ করা হয়। সরকারিভাবে নিষেধাজ্ঞা থাকা ও বালু-পাথর মহাল ইজারা প্রদান বন্ধ থাকা সত্বেও বিক্রয়ের জন্য অবৈধভাবে খনিজ বালু-পাথরসমৃদ্ধ তিস্তা নদীর তীর কেটে এমনকি নদী হতে বালু ও পাথর মজুদ করে রাখে স্থানীয় কয়েকটি চক্র।
ডিমলা উপজেলা নির্বাহী কর্মকর্তা বেলায়েত হোসেন বলেন, আমাদের অভিযান অব্যাহত আছে। মন্ত্রণালয়ে আমরা পত্র দিব, তারা প্রতিনিধি দল দিবেন। প্রতিনিধি দিলে আমরা মাইকিং/বিজ্ঞপ্তি দিয়ে উন্মুক্ত নিলাম পরিচালনা করবো।
ডিমলা নিউজ ডেস্ক।। বিডি টাইম্স নিউজ





























