
শাহজাহান ফকির, নান্দাইল প্রতিনিধি।। ময়মনসিংহের নান্দাইল উপজেলার বিভিন্ন বাসস্ট্যান্ডগুলো অবৈধ দখলদারাদের কবলে পড়ে রয়েছে। গুরুত্বপূর্ণ বাস যাত্রী ছাউনীগুলোর সংরক্ষনাবেক্ষন’সহ পর্যবেক্ষনে না থাকায় প্রতিনিয়ত দূর্ভোগের শিকার হচ্ছে যাত্রী
সাধারনরা। পাশাপাশি অবৈধভাবে দখল নেয়া যাত্রী ছাউনীগুলোতে মিলছে নাহ কোন সেবা। যাত্রী সাধারন’গণ রৌদেধ পুড়ে ও বৃষ্টিতে ভিজে যানবাহনের অপেক্ষার দূর্ভোগের যেন অন্ত নেই।
সরজমিন পরিদর্শনে দেখা গেছে, ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের নান্দাইল উপজেলার মুশুল্লী স্কুল এন্ড কলেজের সামনে মুশুল্লী বাজার বাস স্ট্যান্ড(যাত্রী ছাউনী)র রক্ষণা-বেক্ষন না করায় যাত্রী ছাউনটি আজ বিলীন প্রায়। যাত্রী ছাউনীর দেওয়ালের অনেক ইট খুলে নিয়ে গেছে দুর্বৃত্বরা। ছাউনীর ভিতরে পড়ে রয়েছে ময়লা-আবর্জনা। যাত্রীর ছাউনীর সামনে বসানো হয়েছে ছোট-ছোট টংগের দোকান। সেখানে সুবজ মিয়া নামে এক চায়ের দোকান, সমরন্দধ নামে একজনের জুতার দোকান, আব্দুল আজিজ নামে পান দোকান ও সাইদুল নামে একজন সেলুনের দোকান দিয়েছে। এতে করে স্কুল-কলেজ পড়ুয়া ছাত্র-ছাত্রী’সহ যাত্রী সাধারন’গণ রৌদ্রে পুড়তে হয় ও বৃষ্টিতে ভিজতে হয়।
বাসস্টপে যাত্রীরা যাত্রী ছাউনীতে বাসের জন অপেক্ষা করবে। কিন্তুু ছাউনী অকেজো থাকায় বা যাত্রী ছাউনী না থাকায় যাত্রীদেরকে দূর্ভোগের শিকার হতে হয়। এছাড়া মহাসড়কের অন্যতম ব্যস্ত জায়গা নান্দাইল চৌরাস্তা চত্বর ও কানারামপুর বাজার বাসস্ট্যান্ডে যাত্রী ছাউনী না থাকায় দুরপাল্লার যাত্রীদের সীমাহীন দূর্ভোগ পোহাতে হচ্ছে। যাত্রী রৌদ্রে ঘন্টার পর ঘন্টা দাড়িয়ে থাকতে হয়। আর বর্ষা মৌসুমে আশেপাশের দোকানগুলোর বারান্দায় দাড়িয়ে থেকে অবর্ণনীয় দুর্ভোগের শিকার হতে হয়। অপরদিকে নান্দাইল পুরাতন বাজার বাসস্ট্যান্ড ছাড়িয়ে সমুর্ত্ত জাহান কলেজের সামনে যাত্রী ছাউনী থাকায় সেখানে কোন বাস থামছে না। ফলে পুরাতন বাজার বাসস্ট্যান্ডে যাত্রী ছাউনী নেই, নান্দাইল উপজেলা পরিষদের সামনে বাস’সহ বিভিন্ন যানবাহন থামলেও সেখানে নেই কোন যাত্রী ছাউনীর।
এছাড়া, নান্দাইল নতুন বাজার শহীদ সৃতি কলেজের সামনে যাত্রী ছাউনীর অর্ধেকটা দখলে। যাত্রী ছাউনীটি শুধুমাত্র কলেজ পড়ুয়া ছাত্র-ছাত্রীরা ব্যবহার করে থাকলেও বাস থামে প্রায় ২০’গজ দূরে মহসড়কের স্পীড ব্রেকার(গতিরোধকের) সামনে। নান্দাইল উপজেলার অন্যতম এবংবর্তমান বাসস্ট্যান্ড নান্দাইল চৌরাস্তা যেখানে দেশের বিভিন্ন জায়গা থেকে দূরপাল্লার বাস যাতায়াত করে থাকে। এমন গুরুত্বপূর্ণ জায়গায় একটি বড় ধরনের যাত্রী ছাউনী অতন্ত্য জরুরী বলে মনে করছে স্থানীয় ও যাত্রী সাধারনরা। বিভিন্ন গুরুত্বুপূর্ণ বাস স্টপেজে যাত্রী ছাউনীর ব্যবস্তা গ্রহনের জন্য সংশ্লিষ্ট কর্তপক্ষের প্রতি জোর দাবী জানিয়েছেন সুশীল সমাজের ব্যক্তিবর্গ ও মানবাধিকার সংগঠনের নেতৃবৃন্দ’সহ যাত্রী সাধারনগণরা।
নান্দাইল নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ





























