
মাসুদ পারভেজ, ঝালকাঠি প্রতিনিধি।। ঝালকাঠিতে গরীবের ডাক্তার খ্যাত তিন চিকিৎসককে গুণীজন সংবর্ধনা দিয়েছে বন্ধুসভার বন্ধুরা। ডা. আলাউদ্দিন, ডা. বজলুর রহমান ও ডা. শাহ-আলমকে চিকিৎসা সেবায় বিশেষ আবদান রাখায় এ গুণীজন সংবর্ধনা দেওয়া হয়। ঝালকাঠিতে প্রায় ৪০ বছর যাবৎ গরীব মানুষদের নাম মাত্র ফিতে বা ফ্রিতে চিকিৎসা সেবা দিয়ে আসছেন তারা।
প্রথম আলোর ২৪’তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গুণীজন সংবর্ধনা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করে ঝালকাঠি বন্ধুসভার বন্ধুরা। শুক্রবার সন্ধ্যায় ঝালকাঠি প্রেসক্লাব হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ’সময় উপস্থিত ছিলেন বন্ধুসভার উপদেষ্টা ও উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ইসরাত জাহান সোনালী, উপদেষ্টা ও সমাজ সেবক শামসুল হক মনু, উপদেষ্টা ও প্রেসক্লাব সহ-সভাপতি আক্কাস সিকদার, উপদেষ্টা সবির হোসেন, উপদেষ্টা মাহামুদুর রহমান পারভেজ সহ বন্ধুসভার অর্ধশত বন্ধু ও শুভাকাংখিরা।
এ’ছাড়াও ঝালকাঠি বন্ধুসভার সেরা বন্ধু হিসেবে মোঃ আমিনুল ইসলাম, মোঃ রোহান বিন নাসির, শাহনাজ মুন, মোঃ সাব্বির হোসেন রানা ও মোঃ মশিউর রহমানকে পুরস্কৃত করা হয়। এ’সময়ে বক্তারা ঝালকাঠিতে চিকিৎসা সেবায় ৩জন প্রবীণ চিকিৎসকের আবদানের বিভিন্ন দিক তুলে ধরেন এবং এরকম আয়োজন করায় বন্ধুসভার বন্ধুদের ধন্যবাদ জানান তারা।

ঝালকাঠি নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ





























