শ্রীপুর প্রতিনিধিঃ গাজীপুরের শ্রীপুরে ‘উদ্ভাবনী জয়োল্লাসে স্মার্ট বাংলাদেশ’ এই প্রতিপাদ্য নিয়ে উপজেলা প্রশাসনের আয়োজনে দিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলার আয়োজন করা হয়েছে।

বুধবার(৯ই নবেম্বর)সকালে উপজেলা চত্বরে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর, আইসিটি ও কেবিনেট ডিভিশনের সহযোগিতায় এবং উপজেলা প্রশাসনের আয়োজনে মেলার উদ্বোধন করেন গাজীপুর-৩ আসনের সংসদ মো.ইকবাল হোসেন সবুজ।

এর আগে, উপজেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মেলা প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক আলোচনা সভার আয়োজন করা হয়।আলোচনা সভায় বক্তব্য রাখেন,শ্রীপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো.শামসুল আলম, শ্রীপুর উপজেলা নির্বাহী অফিসার মো.তরিকুল ইসলাম , শ্রীপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.মনিরুজ্জামান।

আরও উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড. হারুন রশীদ ফরিদ,উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. প্রণয় ভূষণ দাস , উপজেলা সিনিয়র মৎস কর্মকর্তা আশরাফুল আলম, কৃষি অফিসার এএসএম মুয়ীদ উল হাসান প্রমুখ। মেলায় উপজেলার বিভিন্ন দপ্তর ও শিক্ষা প্রতিষ্ঠানের ৩৭টি স্টলে বিভিন্ন ডিজিটাল উদ্ভাবনী দর্শনার্থীদের প্রদর্শন করা হচ্ছে।

নিউজ ডেস্ক ।। বিডি টাইমস নিউজ 

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে