মাসুদ পারভেজ, ঝালকাঠি প্রতিনিধি।। ঝালকাঠি শহরের প্রবেশদ্বার কৃষ্ণকাঠি পেট্রোলপাম্প মোড় এলাকায় অগ্নিকান্ডে ৪টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে গেছে। এতে ২০লাখ টাকা ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্তরা। তবে ফায়ারসার্ভিসের গাফিলতির কারণে বেশি ক্ষতি হয়েছে বলে অভিযোগ করেছেন স্থানীয়রা। রবিবার দুপুর ১২টার দিকে এ অগ্রিকান্ডের সুত্রপাত হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিটের মাধ্যমে অগ্নিকান্ডের সুত্রপাত হয়। দুপুর ১২টার তপ্তরোদে আগুন মুহুর্তেই ছড়িয়ে পড়ে। অগুন লাগার শুরুতেই স্থানীয়রা ফায়ারসার্ভিসে কল দিলে ১কিলোমিটার দূরত্বের ফায়ার স্টেশন থেকে দমকলবাহিনী যেতে প্রায় ৫০মিনিট সময় লাগে। ততক্ষণে দুটি চায়ের দোকান, ১টি হোটেল ও ১টি কনফেকশনারীর দোকান পুড়ে যায়। স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনলে তখন ফায়ারসার্ভিসের দমকলবাহিনী ঘটনাস্থলে পৌছে।

স্থানীয় কাউন্সিলর ও জেলা ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক এসএম আল আমিন জানান, শর্টসার্কিটের মাধ্যমে আগুনের সুত্রপাত হলে ৪টি দোকান পুড়ে যায়। এতে ২০লাখ টাকার ক্ষতি হয়েছে। ফায়ারসার্ভিসকে জানানোর সাথে সাথে এলে ক্ষতির পরিমাণ আরো কম হতো। ফায়ার সার্ভিস কর্মকর্তা জানান, খবর পেয়েই প্রস্তুত হয়ে মুহুর্তের মধ্যেই ছুটেছি। আমাদের কোন গাফলতি নেই। শুকনা মৌসূমে অগ্নিকান্ড হলে তা দ্রুত ছড়িয়ে যায়। আমরাই গিয়ে স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়েছি।

ঝালকাঠি নিউজ ডেস্ক।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে