আহসান হাবিব, তেঁতুলিয়া(পঞ্চগড়) প্রতিনিধি।। পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলা থেকে বাইকট্যুর শেষে ফেরার পথে ট্রাক-মোটরসাইকেল সংর্ঘষে রাসেল(২৬) নামে এক মোটরসইকেল আরোহী ট্যুরিষ্ট যুবক নিহত হয়েছে। এক’সময় মিলন(২৬) নামে আরেক আরোহী গুরুতর আহত হয়েছেন। আজ শুক্রবার(৪’রা নভেম্বর) সকালে পঞ্চগড় উপজেলার চার মাইল নামক স্থানে মহাসড়কে এ দুর্ঘটনাটি ঘটে।

জানা যায়, নিহত রাসেল ঠাকুরগাঁও জেলার কালীবাড়ি এলাকার বাসিন্দা। তবে তার বাবার পরিচয় জানা যায়নি। স্থানীয় ও পুলিশ জানায়, শুক্রবার ছুটির দিনে মোটরসাইকেল যোগে তেঁতুলিয়ায় বাইকট্যুরে আসে রাসেল। কাঞ্চনজঙ্ঘা দেখে ও ঘোরা শেষে নিজ বাড়ি ফিরছিলেন। মোটরসাইকেল যোগে ফেরার পথে পঞ্চগড়ের চার মাইল নামক স্থানে পৌছালে পঞ্চগড় থেকে তেঁতুলিয়াগামী একটি ট্রাকের সাথে মুখোমুখি সংর্ঘষে ঘটনাস্থালেই মারা যায় রাসেল। এ’সময় স্থানীয়দের সহায়তায় আহত মিলনকে দ্রুত উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়। এদিকে ঘটনার পর পরেই ঘাতক ট্রাকটি পালিয়ে যায়।

তেঁতুলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন সড়ক দুঘটনায় এক মোটরসাইকেল আরোহীর নিহতের বিষয়টি নিশ্চিত করেন।

তেঁতুলিয়া নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে