মাসুদ পারভেজ, ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠিতে নানা আয়োজনে জাতীয় যুব দিবস-২০২২ উদযাপিত হয়েছে। ‘প্রশিক্ষিত যুব, উন্নত দেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ’ এ প্রতিপাদ্য বিষয়ে ঝালকাঠিতে জেলা প্রশাসন ও যুব অধিদপ্তরের আয়োজনে যুব সমাবেশ, যুব র‍্যালি, সনদপত্র ও যুব চেক বিতরণ, সফল আত্মকর্মী ক্রেস্ট প্রদান, পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান, প্রতিবন্ধীদের জন্য ঝুড়িতে বল নিক্ষেপ ও আলোচনা সভার আয়োজন করা হয়।

আলোচনা সভায় ঝালকাঠি যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক ফারিহা নিশাত এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোঃ জহর আলী, বিশেষ অতিথি- পুলিশ সুপার মোহাম্মদ আফরুজুল হক টুটুল, জেলা আওয়ামীলীগ সভাপতি সরদার মোঃ শাহ্ধসঢ়; আলম, জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক এ্যাড. খান সাইফুল্লা পনির, পৌর মেয়র আলহাজ মোঃ লিয়াকত আলী তালুকদার, উপজেলা পরিষদ চেয়ারম্যান খান আরিফুর রহমান, পৌর প্যানেল মেয়র বাবু তরুন কুমার কর্মকার, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ইসরাত জাহান সোনালী, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ মইন তালুকদার, পৌর কাউন্সিলর হাবিবুর রহমান হাবিল ও বিভিন্ন সংগঠনের যুবক ও যুুবতীরা।

আলোচনা সভায় বক্তারা বলেন সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর সোনার বাংলা গড়ার প্রত্যয়ে ও জাতীয় উন্নয়নে যুব সমাজের ভুমিকা অপরিহার্য। যুব সমাজই একটি দেশের চালিকা শক্তি। বর্তমান সরকার যুব সমাজের উন্নয়নে যুব অধিদপ্তরের মাধ্যমে যুবকদের বিভিন্ন প্রশিক্ষনের মাধ্যমে যুব উদ্যোগতা ও যুবকদের স্বনির্ভর করে গড়ে তুলছে। যুব অধিদপ্তর থেকে প্রশিক্ষন নিয়ে সফল আত্মকর্মী হয়ে দেশের উন্নয়নে ভুমিকা রাখায় যুবকদের আহবান জানান বক্তারা

ঝালকাঠি নিউজ ডেস্ক ।। বিডি টাইমস নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে