আহসান হাবিব, তেতুলিয়া(পঞ্চগড়) প্রতিনিধি।। ‘কমিউনিটি পুলিশিংয়ের মূলমন্ত্র,শান্তি-শৃঙ্খলা- সর্বত্র’ এই প্রতিপাদ্য সামনে রেখে তেঁতুলিয়ায় কমিউনিটি পুলিশং ডে ২০২২ অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার(২৯’শে অক্টোবর) সকাল ১০’টায় তেঁতুলিয়া মডেল থানায় কমিউনিটি পুলিশিং ডে-২০২২ উদযাপন উপলক্ষে তেতুলিয়া মডেল থানা থেকে র‍্যালি নিয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে গিয়ে শেষ হয়, তারপর আলোচনা সভায় অনুষ্ঠিত হয়।

তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আবু সাঈদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী মাহমুদুর রহমান ডাবলু।

আলোচনা সভায় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইয়াছিন আলী মন্ডল,টুরিস্ট পুলিশ পঞ্চগড় জোনের ভারপ্রাপ্ত কর্মকর্তা সিরাজুল ইসলাম,তেঁতুলিয়া মডেল থানার(ওসি তদন্ত) জাহেরুল ইসলাম, সাবেক ইউপি চেয়ারম্যান কাজী আনিসুর রহমান, হিরা কান্ত রায় বক্তব্য রাখেন। এ’সময় আরো উপস্থিত ছিলেন দেবনগর ইউপি চেয়ারম্যান সোলাইমান আলী, মডেল থানার উপ পরিদর্শক এস আই রাশেল, এস আই আব্দুল লতিফ,এস আই তপন কুমার,এস আই দিনবন্ধু,এস আই মানিক,এ এস আই ফারুক, উপজেলা ৭’টি ইউনিয়নে কমিউনিউটি পুলিশিং এর সদস্যগণ অংশ গ্রহণ করেন।

তেতুলিয়া নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে