
মাসুদ পারভেজ, ঝালকাঠি প্রতিনিধি।। ঝালকাঠিতে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২২ ফাইনাল খেলা ও পুরস্কার বিতরনি অনুষ্ঠিত হয়েছে। শেখ কামাল স্মৃতি সংসদ ঝালকাঠি’র আয়োজনে শুক্রবার বিকালে ঝালকাঠি শেখ রাসেল মিনি স্টেডিয়ামে খেলাটি অনুষ্ঠিত হয়। হাজারো দর্শকের উপস্থিতিতে গাবখান ধানসিড়ি লায়ন্স ক্লাব ও সাইনি এন্টারপ্রাইজ এর মধ্যকার টান টান উত্তেজনা পূর্ন খেলায় গাবখান ধানসিড়ি লায়ন্স ক্লাব ২-০ গোলে বিজয়ী হয়। দীর্ঘদিন পরে ঝালকাঠিতে এরকম টুর্নামেন্ট আয়োজিত হওয়ায় ঝালকাঠি ক্রীড়া মোদি মানুষরা ছিল উচ্ছাসিত।
এ’সময়ে মাঠে থেকে খেলা উপভোগ করেন আজকের খেলার প্রধান অতিথি এম পি আলহাজ আমির হোসেন আমু, বিষেশ অতিথি- জেলা প্রশাসক মো: জোহর আলী, পুলিশ সুপার মোহাম্মদ আফরুজুল হক টুটুল, জেলা আওয়ামিলীগ সভাপতি সরদার মো: শাহ আলম, জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগ সাধারন সম্পাদক খান সাইফুল্লা পনির, উপজেলা চেয়ারম্যান খান আরিফুর রহমান, পৌর মেয়র মোঃ লিয়াকত আলী তালুকদার, জেলা ক্রিড়া সংস্থা সাধারন সম্পাদক আল মামুন খান ধলু, বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট এর আহবায়ক মেহেদী হাসান মুন্না সহ ক্রীড়া সংস্থার অন্যান্য সদস্য বৃন্দ ও ক্রীড়া প্রেমি সর্বস্তরের হাজারো জনগন। খেলা শেষে প্রধান অতিথি বিজয়ী ও রানার্স আপ দলের খেলোয়ারদের মধ্যে পুরস্কার বিতরন করেন।

ঝালকাঠি নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ





























