
শেখ ইলিয়াস মিথুন, মাগুরা প্রতিনিধি।। লায়লা কানিজকে সভাপতি ও শেফালী রানী দত্তকে সাধারণ সম্পাদক করে মাগুরায় যুব মহিলা লীগের ত্রি-বার্ষিক সম্মেলন সম্পন্ন হয়েছে। সকালে বীর মুক্তিযোদ্ধা আছাদুজ্জামান মিলনায়তরে যুব মহিলা লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলন উদ্বোধন করেন যুব মহিলা লীগ কেন্দ্রীয় সভাপতি ও সাবেক সংসদ সদস্য নাজমা আক্তার।
যুব মহিলা লীগের মাগুরা জেলা শাখার আহবায়ক লায়লা কানিজ বানুর সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি ছিলেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য অ্যাডডোকেট সাইফুজ্জামান শিখর। প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ যুব মহিলা লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সাংগঠনিক সম্পাদক শারমিন সুলতানা শর্মী, বিশেষ বক্তা ছিলেন বাংলাদেশ যুব মহিলা লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য জাকিয়া জামান (নিপা)।
বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগ সভাপতি আফম আবদুল ফাত্তাহ, জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সদ্য নির্বাচিত চেয়ারম্যান পঙ্কজ কুন্ডু, জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সংরক্ষিত সংসদ সদস্য কামরুল লায়লা জলি, আওয়ামী লীগের সিনিয়র নেতা বীর মুক্তিযোদ্ধা মুন্সী রেজাউল হক, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আবু নাসির বাবলু, পৌর মেয়র খুরশীদ হায়দার টুটুল, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল মান্নান প্রমুখ। এ’ছাড়াও সম্মেলনে জেলা আওয়ামী লীগ, মহিলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, সেচ্ছাসেবক লীগ, কৃষক লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা অংশ গ্রহণ করে।
অনুষ্ঠানের দ্বিতীয় অধিবেশনে ত্রি-বার্ষিক সম্মেলন থেকে জেলা যুব মহিলা লীগের নতুন আংশিক কমিটি নেতৃবৃন্দ নাম ঘোষণা করা হয়। লায়লা কানিজ বানুকে সভাপতি ও শেফালী রানী দত্তকে সাধারণ সম্পাদক করে জেলা যুব মহিলা লীগের কমিটি ঘোষণা করা হয় । তিন মাসের মধ্যে এ কমিটিকে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশ দেয়া হয়।
মাগুরা নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ





























