শাহীন রেজা, কুষ্টিয়া জেলা প্রতিনিধি।।
কুষ্টিয়ার কুমারখালীর ছেঁউড়িয়ায় তিন দিনব্যাপী বাউল সম্রাট ফকির লালন শাহের ১৩২’তম তিরোধান দিবসের তৃতীয় দিনের অনুষ্ঠানের মধ্য দিয়ে সমাপ্ত ঘোষনা করলেন কুষ্টিয়ার জেলা প্রশাসক ও লালন একাডেমির সভাপতি মোহাম্মদ সাইদুল ইসলাম। গত বুধবার (১৯’শে অক্টোবর-২২) সন্ধ্যা ৬:১৫’মিনিটের দিকে লালন মুক্তমঞ্চে এ আনুষ্ঠানিকভাবে তিরোধান দিবসের তৃতীয় দিনের সমাপনী অনুষ্ঠানে, প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন খুলনা বিভাগীয় কমিশনার জিল্লুর রহমান চৌধুরী।

সমাপনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কুষ্টিয়া পুলিশ সুপার খাইরুল আলম, কুষ্টিয়া স্থানীয় সরকার উপ-পরিচালক (উপসচিব) আরিফ-উজ জামান, কুষ্টিয়ার বিজ্ঞ জিপি অ্যাডভোকেট আখতারুজ্জামান মাসুম, ইসলামী বিশ্ববিদ্যালয় সাবেক ট্রেজারার প্রফেসর ড. সেলিম তোহা, কুষ্টিয়া জেলা ইউনিট কমান্ড বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সাবেক ডেপুটি কমান্ডার আলহাজ্ব মোঃ রফিকুল আলম (টুকু), বিশিষ্ট লালন গবেষক ও খলিফা, শাহ সুফি আহম্মদ আলী জান শরীফ শাহ সুরেশ্বরী (র:অ:) এর দরবার আলহাজ্ব গাজী মঞ্জুরুল ইসলাম, কুষ্টিয়া জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম, কুষ্টিয়া দিশার নির্বাহী পরিচালক রবিউল ইসলাম।

তৃতীয় দিনের অনুষ্ঠানের সভায় প্রধান আলোচক হিসেবে আলোচনা করেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক প্রফেসর ড. সরোয়ার মোর্শেদ। বাউল সম্রাট লালন শাহ’র জীবনের আলোকে আলোচনা করেন বিশিষ্ট লেখক ও গবেষক অ্যাডভোকেট লালিম হক। অনুষ্ঠানের শুরুতেই শুভেচ্ছা বক্তব্য রাখেন কুষ্টিয়ার অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সিরাজুল ইসলাম। উক্ত সমাপনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, লালন একাডেমীর অ্যাডহক কমিটি সদস্য ও কুষ্টিয়া জেলা পরিষদের নির্বাচিত সদস্য সেলিম হক। তৃতীয় দিনের সমাপনী অনুষ্ঠানের সভাপিতি কুষ্টিয়ার জেলা প্রশাসক ও লালন একাডেমির সভাপতি মোহাম্মদ সাইদুল ইসলাম বলেন, এবারের লালন তিরোধান দিবস-২২ আয়োজনে মরমী সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইজির অমর বানী ‘মানুষ ভজলে সোনার মানুষ হবি’ প্রতিপাদ্যে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় ও কুষ্টিয়া জেলা প্রশাসনের সহযোগিতায় এবং লালন একাডেমির আয়োজনে তিন দিনব্যাপী এ লালন তিরোধান দিবসের আয়োজনের আজ সমাপনী ঘোষনা করা হল। সমাপনী অনুষ্ঠানের আলোচনা শেষে রাত ৮:৩০ মিনিটের সময় লালন একাডেমির নিয়মিত শিল্পীরা লালন সংগীত পরিবেশনা করেন।

কুষ্টিয়া নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে