রেজা মাহমুদ, নীলফামারী জেলা প্রতিনিধিঃ নীলফামারীর সৈয়দপুরে প্রকৃত অবৈধ দখলদারদের উচ্ছেদ না করে অযৌক্তিক অভিযানের মাধ্যমে শেখ সাদ কমপ্লেক্সের দুই হাজার কোটি টাকার প্রকল্প নস্যাৎ করার ষড়যন্ত্র করা হচ্ছে। সম্পত্তির বৈধ মালিকানা থাকা সত্বেও বার বার উচ্ছেদ অভিযান চালানো হচ্ছে। এতে করে রেলওয়ের উচ্ছেদ অভিযানের বৈধতা নিয়েই প্রশ্ন ওঠছে। এমন অভিযোগ স্থানীয় শেখ সাদ রিয়েল স্টেট লিমিটেড কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) শেখ মো. আলিম মিন্টুর। গতকাল বুধবার ওই কমপ্লেক্স চত্বরে সংবাদ সম্মেলনের মাধ্যমে তিনি এসব অভিযোগ করেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে শেখ আলিম মিন্টু বলেন, বৈধ কাগজপত্র দেখে নিশ্চিত হয়ে সৈয়দপুর বিজনেস সিন্ডিকেট নামক সংগঠনের কাছ থেকে ১৪১’শতক জমি ক্রয় করি আমি। এ জমি ভারতবর্ষ আমল থেকে শুরু করে সর্বশেষও মালিকানায় ছিল। জমিটি এতদিন ধরে হাতবদল হলেও কর্তৃপক্ষ রেলওয়ে কোনো আপত্তি তোলেনি। এমনকি জমিটি ক্রয়ের আগে পত্রিকায় বিজ্ঞাপন দিলেও রেল কোনো আপত্তি দেয়নি। সরকারকে ট্যাক্স দিয়ে ক্রয়সূত্রে রেজিস্ট্রি দলিলমূলে এই জমির মালিক আমি। জমিটি আমার নামে বিএস রেকর্ডভুক্তও হয়েছে। আমি এ জমিতে শেখ সাদ কমপ্লেক্স নামে দুই হাজার কোটি টাকার একটি আন্তর্জাতিক প্রকল্প হাতে নিই।এরপরই হটাৎ করে এ সম্পত্তি রেলের দাবি করা হচ্ছে। এ রেলওয়ে কর্তৃপক্ষ আমার নামে মামলা করেছেন। যা বিচারাধীন রয়েছে। তিনি আরও বলেন, রেলওয়ের পার্বতীপুরের কানুনগো জিয়াউল হক জিয়া মোটা অংকের টাকা দাবি করে বলেন যদি টাকা দেওয়া তাহলে আর কোনো সমস্যা হবে না। কিন্তু আমি টাকা দিতে রাজি না হওয়ায় রেল কর্তৃপক্ষ আমাকে কোন প্রকার নোটিশ না দিয়েই হঠাৎ করে গত ১২ অক্টোবর উচ্ছেদ অভিযান পরিচালনা করেন। এ অভিযানে বেদখলি জমি উদ্ধারের নামে বিভিন্ন জায়গায় বাঁশের খুটি গেড়ে লাল নিশান লাগানোসহ প্রতিষ্ঠানের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন, তালা দেওয়া ও জরিমানা আদায় করা হয়। এ সময় তাঁরা শেখ সাদ কমপ্লেক্সে আসেন। সম্পূর্ণ অবৈধভাবে দখলে নিতে তালা লাগানোর পায়তারা করেন।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন তাঁর আইনজীবী সুপ্রিম কোর্টের এ্যাডভোকেট শরিয়তউল্লাহ রায়হান, পৌর কাউন্সিলর বেলাল আহমেদ, রওশন হাবিব চৌধুরী, ভুক্তভোগী হুমায়ুন কবির মন্ডাল। এ’ব্যাপারে রেলওয়ে পার্বতীপুরের কানুনগো জিয়াউল হক জিয়ার কাছে জানতে চাইলে তিনি কোনো মন্তব্য করতে রাজি হয়নি।

নীলফামারী নিউজ ডেস্ক।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে