এস.এম. পারভেজ, ঝালকাঠি প্রতিনিধি।।
ঝালকাঠিতে প্রথমআলো বন্ধুসভার বন্ধুরা প্রতি বছরের ন্যায় এ’বছরও বৃক্ষ রোপন কর্মসূচি পালন করেছে। ‘পৃথিবী একটাই, আসুন গাছ লাগাই’ স্লোগানে সোমবার সকালে ঝালকাঠি’র আকলিমা মোয়াজ্জেম হোসেন ডিগ্রি কলেজ প্রাঙ্গনে অর্ধশত বৃক্ষ রোপণ করা সহ শিক্ষার্থীদের মাঝে বৃক্ষ বিতরণ করেছে।

বৃক্ষ রোপন কর্মসূচিতে ফলজ ও ঔষধি বৃক্ষ রোপন করা হয়। উল্লেখযোগ্য গাছের মধ্যে ছিলো হরতকি, বহেরা, অর্জুন, নিম, কৃষ্ণচূড়া, শিউলি, আমলকি, কাঠাল, জলপাই, বাদাম ইত্যাদি। এ’সময়ে উপস্থিত ছিলেন আকলিমা মোয়াজ্জেম হোসেন ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ দেবাশীষ ঘরামী, অত্র কলেজের প্রভাষক – খাদিজা খানম (ডলি), যুথিকা মন্ডল, সালমা আক্তার, বিথী
রানী দেবনাথ, সঞ্জয় কৃষ্ণ বণিক, দিনা মল্লিক, সুনীল বিশ্বাস, পলাশ চন্দ্র হালদার, রুমানা আক্তার, আবিদা সুলতানা, নুসরাত জাহান, ঝালকাঠি বন্ধুসভার উপদেষ্টা -হাসান মাহামুদ ও ছবির হোসেন সহ বন্ধুসভার বন্ধুরা ও কলেজের শিক্ষার্থীরা।

বৃক্ষ রোপন শেষে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ দেবাশীষ ঘরামী বন্ধুসভার বন্ধুদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করে বলেন যে দেশব্যাপী এমন উদ্যোগের ফলেই তরুণ সমাজ বৃক্ষরোপণে সচেষ্টা ভূমিকা রাখতে সক্ষম হচ্ছে। যার ফলে দেশের ভুপ্রকৃতির ভারসাম্য বঝায় থাকবে। বৃক্ষরোপণের এরই ধারাবাহিকতায় আমাদের কলেজ প্রাঙ্গণে নানা জাতের বৃক্ষ রোপণ করায় আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।

ঝালকাঠি নিউজ ডেস্ক।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে