মোহাম্মাদ দিল, সিরাজগঞ্জ সংবাদদাতা।। সিরাজগঞ্জে ডাকাতি ও হত্যার পরিকল্পনাহীন ৩’জন ডাকাত আটকসহ ১’টি সচল ৭.৬৫ বিদেশী (আগ্নেয়াস্ত্র)পিস্তল, ১’টি ম্যাগাজিন, ২’রাউন্ড পিস্তলের গুলি, ১’টি ওয়ান শুটারগান ও ১’রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। আজ মঙ্গলবার(১৮’ই অক্টোবর) দুপুর সারে ১২’টার দিকে সিরাজগঞ্জ পুলিশ সুপার সম্মেলন কক্ষে প্রেস ব্রিফিং এ’তথ্য নিশ্চিত করেছেন পুলিশ সুপার আরিফুর রহমান মন্ডল।
গেল মঙ্গলবার(১৭’ই অক্টোবর) অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) মো. সামিউল আলম এর নেতৃত্বে জেলা গোয়েন্দা শাখার একটি চৌকস টিম সিরাজগঞ্জ সদর ও বেলকুচি থানা এলাকায় মাদক বিরোধি ও চোরাচালানে বিশেষ অভিযান পরিচালনা করাকালো বিকেল পনে ২’টার সময় চর সমেশপুর এলাকায় ই-ফুড রিভারের সামনে থেকে ৩ জন ডাকাত কে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃত ডাকাতেরা হলেন , ডাকাত দলের সর্দার মো. মুন্তাজ আলী(২৮) জিধুরী উওরপাড়া গ্রামের মৃত সোবহানের ছেলে, এর বিরুদ্ধে ৪টি ডাকাতি ও ৩’টি ছিনতাই মামলাসহ বহু সংখ্যক ঘটনার সাথে জড়িত। ডাকাত সদস্য মো. আলী হাসান(২৭) মাইঝাইল রান্ধুনিবাড়ি গ্রামের মো. গোলজার হোসেনের ছেলে, এর বিরুদ্ধে ৩’টি চুরি মামলাসহ বহু সংখ্যক ঘটনার সাথে জড়িত। ডাকাত সদস্য মো. লিখন(২২) চর নবিপুর কান্দাপাড়া গ্রামের মো. হাবিবুর রহমানের ছেলে বহু সংখ্যক ঘটনার সাথে জড়িত রয়েছে।
সিরাজগঞ্জ পুলিশ সুপার বিপিএম (বার) পিপিএম (বার) মো. আরিফুর রহমান মন্ডল বলেন, তারা আগ্নেয়াস্ত্র দিয়ে ৩ লক্ষ টাকার বিনিময়ে পূর্ব পরিকল্পনা অনুযায়ী এক জন কে হত্যা করবে এবং একটি বিকাশের দোকানে ডাকাতি করার জন্য একত্রিত হয়েছিল। এছাড়াও জানাযায়, এসব আগ্নেয়াস্ত্র দিয়ে নিয়মিত মহাসড়কসহ সিরাজগঞ্জের বিভিন্ন এলাকায় ডাকাতি কার্যক্রম চালায়।গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে সার্বিক আইনানুগ প্রস্তুতি শেষে বিজ্ঞ আদালতে প্রেরণ করার কার্যক্রম প্রক্রিয়াধীন।





























