আশরাফুল ইসলাম, সিরাজগঞ্জ সংবাদদাতা।।
মহামতি লালনের প্রয়ান দিবসকে(১৭’ই অক্টোবর) জাতীয় লালন দিবস ঘোষণার দাবী জানিয়েছেন সিরাজগঞ্জ জেলা জাসদ ও লালনভক্তবৃন্দ। আজ শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত পৌর এলাকার বাজার স্টেশন বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ পাতা পৌরমুক্তমঞ্চে ভাবসঙ্গীত ও লালন দর্শন নিয়ে অনুষ্ঠিত আলোচনায় এ দাবী উত্থাপন করা হয়।

“সাম্প্রদায়িক-জঙ্গীবাদ-পুঁজিবাদ ভেদ-বিভেদ, অসমতা-বৈষম্য-সহিংসতার বিরুদ্ধে প্রাণ ও প্রকৃতির জন্য ভালোবাসা বিকশিত হোক” শ্লোগানকে সামনে রেখে সিরাজগঞ্জে জাসদ আয়োজিত অনুষ্ঠানে বক্তারা বলেন, যাঁকে নিয়ে বিশ্বের ১৭ টি রাষ্ট্র গবেষণা চলছে সেই মহামতি লালন সাঁইজীকে আমরা কতটা মূল্যায়ন করতে পেরেছি ? মৌলবাদী সাম্প্রদায়িক গোষ্ঠী তাঁকে ইসলাম বিরোধী আখ্যা দিচ্ছে। অথচ তিনি লিখেছেন “দয়াল কে বোঝে তোমার অপার লীলা”। তাই মহামতি লালনের প্রয়ান দিবসকে জাতীয় লালন দিবস ঘোষণার দাবী জানান বক্তারা।

জেলা জাসদের সভাপতি আব্দুল হাই তালুকদারের সভাপতিত্বে বক্তব্য রাখেন, জাসদ কেন্দ্রীয় প্রচার ও প্রকাশনা সম্পাদক জিয়াউল হক মুক্তার জেলা জাসদের সাধারণ সম্পাদক আবু বকর ভুইয়া, সাংগঠনিক সম্পাদক মঞ্জুর আলম শাহীন, জেলা জাসদ নেতা অ্যাডভোকেট মাহবুব এ খোদা টুটল, পৌর জাসদের সেক্রেটারি রকিবুল এহসান বিপ্লব ও সিরাজগঞ্জ লালন সংসদের সাধারণ সম্পাদক শাকিল আহমেদ।

অনুষ্ঠানে জেলার বিভিন্ন উপজেলা থেকে আসা বাউল শিল্পীরা লালনের ভাবসঙ্গীত পরিবেশন করেন। এর আগে জেলা জাসদ কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

সিরাজগঞ্জ নিউজ ডেস্ক।। বিডি টাইমস নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে