
এস.এম. পারভেজ, ঝালকাঠি প্রতিনিধিঃ ঝালকাঠি সরকারী কলেজে ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন উপলক্ষে বৃহস্পতিবার সকালে সরকারী কলেজ মিলনায়তনে আলোচনা সভা, দোয়া মাহফিল ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন কলেজ অধ্যক্ষ প্রফেসর মো. ইউনুস আলী সিদ্দিকী।
প্রধান অতিথি ছিলেন ঝালকাঠি সরকারী মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. হেমায়েত উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন সরকারী কলেজের সাবেক জিএস ও পৌর কাউন্সিলর রেজাউল করীম জাকির, শিক্ষক পরিষদ সাধারণ সম্পাদক ও সহযোগী অধ্যাপক (ইংরেজি) ইলিয়াস ব্যাপারী। প্রধান আলোচক ছিলেন সরকারী কলেজ জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা মো. নুরুদ্দিন। আলোচনা রাখেন মিলাদুন্নবী উদযাপন কমিটির আহ্বায়ক সহযোগী অধ্যাপক মো. দেলোয়ার হোসেন, কলেজ ছাত্রলীগের সভাপতি আশিকুর রহমান শাওন প্রমুখ। মিলাদ ও দোয়া-মোনাজাত শেষে কুরআন তেলাওয়াত, ইসলামী সঙ্গীত, বক্তৃতা ও রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার প্রদান করেন।
ঝালকাঠি নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ





























