
আশরাফুল ইসলাম, সিরাজগঞ্জ প্রতিনিধি।। দূর্যোগে আগাম সতর্কবার্তা সবার জন্য কার্যব্যবস্থা এই স্লোগান কে সামনে রেখে জেলা প্রশাসন ও জেলা দূর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর সিরাজগঞ্জ এর আয়োজনে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে।
বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসক কার্যালয় কালেক্টরেট সামনে থেকে শোভাযাত্রা বের হয়ে শহরে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শেষ করে। পরে জেলা প্রশাসক কার্যালয়ের শহিদ শামসুদ্দিন সম্মেলন কক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব মো : মোবারক হোসেন এর সভাপতিত্বে ও জেলা ত্রাণ ও পূর্ণবাসন কর্মকর্তা মোহাম্মদ আখতারুজ্জামানের সঞ্চালনায় আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি গনপ্রতি রায়, অতিরিক্ত জেলা প্রশাসক মো: তমাল হোসেন সহ বিভিন্ন এনজিও কর্মকর্তা ও স্কুল, কলেজের ছাত্র ছাত্রীরা এবং যুব রেড ক্রিসেন্ট সদস্য অন্যান্যরা।

সিরাজগঞ্জ নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ





























