আশরাফুল ইসলাম, সিরাজগঞ্জ প্রতিনিধি।।
সিরাজগঞ্জ সদর ও বেলকুচি অর্থনৈতিক অঞ্চল একের অধিগ্রহনকৃত ঘর-বাড়ী ও গাছপালার ক্ষতিপূরণের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছে ক্ষতিগ্রস্ত এলাকাবাসী। বৃহস্পতিবার দুপুরে কোর্ট চত্বরে অধিগ্রহনকৃত সিরাজগঞ্জ সদর ও বেলকুচি থানার ৪ টি মৌজার খাস বড়শিমুল, চক বয়রা, বয়রা মাসুম, বড় বেড়াখাড়ুয়ায় জমির উপরে ঘর বাড়ী ও গাছ পালার ক্ষতিগ্রস্ত মালিকদের উদ্যোগে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন, সয়দাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ নবীদুল ইসলাম সহ ৪’টি মৌজার ক্ষতিগ্রস্ত জমির মালিকরা।

মানববন্ধনে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকরা বলেন, সিরাজগঞ্জ অর্থনৈতিক অঞ্চলে অধিগ্রহনকৃত ৪ টি মৌজার জমির উপরে ঘব বাড়ী ও গাছ পালার ক্ষতিগ্রস্তদের জমির মুল্য পেলেও জমিতে কাঁচা-পাকা ঘর-বাড়ী ও গাছপালার কোন ক্ষতিপূরণ দেওয়া হয়নি। বারংবার কর্তৃপক্ষকে অবগত করলেও এর কোন সুরাহা হয়নি। অথচ উক্ত জমিতে অবৈধ বালি উত্তোলনের কারনে ঘর-বাড়ি ক্ষতিগ্রস্ত হচ্ছে। অনতিবিলম্বে এসব ক্ষতিগ্রস্ত এলাকার ঘর-বাড়ী ও গাছপালার ন্যায্য মুল্য নির্ধারন করে তার যথাযথ টাকা আদায়ের দাবি জানান তারা। পরে মানববন্ধন শেষে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।

সিরাজগঞ্জ নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে