নুরনবী সরকার, লালমনিরহাট প্রতিনিধি।।
ইভাঞ্জেলিক্যাল লুথেরান চার্চ আমেরিকার সহযোগিতায় ও আরডিআরএস বাংলাদেশ’র বাস্তবায়নে লালমনিরহাটের হাতীবান্ধায় জলবায়ু সহনশীল ব্রি-ধান ৭৫’র উপর মাঠ দিবস ও শস্যকর্তন অনুষ্ঠিত হয়েছে।

আজ বুধবার (১২’ই অক্টোবর) সকালে উপজেলার খানের বাজার মধ্য গড্ডিমারী এলাকায় উক্ত মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।আরডিআরএস বাংলাদেশের এফবিপিআই প্রজেক্ট ম্যানেজার মাহাফুজ আলম এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা কৃষি সম্প্রসার অফিসার আবু সাইদ, উপ সহকারী কৃষি কর্মকর্তা বদিউজ্জামান, উপ সহকারী উদ্ভিদ সংরক্ষন অফিসার হাফেজ হাসান, আরডিআরএস বাংলাদেশের কৃষি কর্মকর্তা ফিরোজ বুলবুল, ফিল্ড অফিসার মফিজুল ইসলাম, কৃষক বিনয় চন্দ্র প্রমুখ। এ সময় ওই এলাকার শতাধিক কৃষক কৃষাণীরা উপস্থিত ছিলেন।

বক্তারা ব্রি-ধান ৭৫ এর উপকারীতা ও ফলন নিয়ে আলোচনা করেন। এর আগে তারা মাঠ থেকে ব্রি-ধান ৭৫ কাটার উদ্বোধন করেন।

লালমনিরহাট নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ 

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে