শেখ ইলিয়াস মিথুন, মাগুরা প্রতিনিধি।। দেশব্যাপী বিএনপি জামাত জোটের অপপ্রচার, গুজব ও সন্ত্রাসী কর্মকান্ডের অভিযোগে মাগুরা-১ আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট সাইফুজ্জামান শিখরের নেতৃত্বে শহরে প্রতিবাদ মিছিল সমাবেশের মাধ্যমে শোডাউন করেছে জেলা আওয়ামীলীগ।
আজ বুধবার সকাল ১১টায় মাগুরা নোমানী ময়দান থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে সেগুনবাগিচায় শেষ হয়। এসময় মিছিলে আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ’সহ বিভিন্ন অংঙ্গসংগঠনের প্রায় ১০’হাজার নেতাকর্মী অংশ নেয়। পরে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর, জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল ফাত্তাহ, সাধারন সম্পাদক পংকজ কুন্ডু, সদর উপজেলা চেয়ারম্যান আবু নাসির বাবলু প্রমূখ।
বক্তারা বিএনপি জামাতের নেতাকর্মীদের রাজপথে সন্ত্রাসী কর্মকান্ডের দাত ভাঙ্গা জবাব দেওয়ার হুশিয়ারী দেন। গত সোমবার মাগুরা জেলা বিএনপি শহরে বিশাল শোডাউন করার পর আওয়ামীলীগও রাজপথে বিশাল এই শোডাউন করেছে।
মাগুরা নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ




























