
এস.এম. পারভেজ, ঝালকাঠি প্রতিনিধিঃ চলমান আন্দোলন সংগ্রামে বিএনপি ও সহযোগী সংগঠনের ৫’নেতাকর্মী নিহতের প্রতিবাদে ঝালকাঠিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা বিএনপি। সোমবার বিকেলে শহরের আমতলা রোডস্থ জেলা বিএনপির কার্যালয়ের সামনে থেকে মিছিলটি শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে বিএনপির কার্যালয়ের সামনে সমাবেশে মিলিত হয় নেতাকর্মীরা।
জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট শাহাদাত হোসেন হাওলাদারের নেতৃত্বে মিছিলে উপস্থিত ছিলেন বিএনপি নেতা অ্যাডভোকেট মিজানুর রহমান মুবিন, সদর উপজেলা বিএনপির সভাপতি এজাজুল হক এজাজ, সাধারন সম্পাদক শওকত হোসেন খোকন মল্লিক, শহর বিএনপির সভাপতি অ্যাডভোকেট নাসিমুল হাসান, সাধারন সম্পাদক আনিচুর রহমান তাপু, মহিলাদল সভাপতি মতিয়া মাহফুজ জুয়েল, জেলা যুবদল আহŸায়ক শামীম তালুকার, সদস্য সচিব অ্যাডভোকেট আনিচুর রহমান খান, জেলা ছাত্রদল সভাপতি আরিফুর রহমান, সাধারন সম্পাদক গিয়াস সরদার দিপু, কৃষকদল সভাপতি বাচ্চু হাসান খান, শ্রমিক দল সভাপতি টিপু সুলতানসহ বিএনপি ও সহযোগী সংগঠনের কয়েক হাজার নেতাকর্মী।
জেলা বিএনপির আহŸায়ক কমিটির সদস্য অ্যাডভোকেট মিজানুর রহমান মুবিন জানান, বিএনপির কেন্দ্রঘোষিত চলমান আন্দোলন সংগ্রামে অংশ নেয়ায় পুলিশের গুলিতে দেশের বিভিন্ন স্থানে ৫জন নিহত হয়েছে। এর প্রতিবাদে বিভিন্ন কর্মসূচীর অংশ হিসেবে বিক্ষোভ ও শোক মিছিলের কর্মসূচী ঘোষণা করে বিএনপির কেন্দ্রীয় কমিটি। এর ধারাবাহিকতায় জেলা বিএনপির আয়োজনে শোক মিছিলে অংশ নেয় জেলা, শহর, সদর, মহিলাদল, যুবদল, ছাত্রদল, কৃষক দলসহ বিএনপি ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের কয়েক হাজার নেতাকর্মী। শান্তিপুর্ণভাবে এ মিছিলটি সম্পন্ন করায় অংশগ্রহণকারী সকলকে ধন্যবাদ জানান তিনি।

ঝালকাঠি নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ





























