এস.এম.পারভেজ, ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠি জেলার প্রাথমিকের ৬৯হাজার শিক্ষার্থীদের করোনা টিকা দেয়ার প্রস্তুতি রয়েছে। ৫ বছর থেকে ১১বছর বয়সী সকল শিশুকে এ টিকার আওতায় নেয়া হবে। এছাড়াও মাদক ও স্মার্টফোনের অপব্যবহার জাতীয় সমস্যায় পরিণত হয়েছে। এর কারণে আত্মহত্যার প্রবণতাও বাড়ছে। এর থেকে বের হওয়া দরকার। চুরি প্রতিরোধে কোন এলাকায় অপরিচিত এবং সন্দেহজনক কেউ ঘোরাফোরা করলে ব্যবস্থা নিতে হবে।

পুলিশকে ফোন দিতে হবে, তথ্য গোপনের স্বার্থে প্রয়োজনে ৯৯৯ কল দেয়ার আহ্বান জানানো হয়। চলমান মা ইলিশ সংরক্ষণ কার্যক্রমে সকলের সহায়তা কামনা করেন জেলা প্রশাসক জোহর আলী। সোমবার সকালে জেলা প্রশাসক কার্যালয়ের হলরুমে মাসিক আইনশৃঙ্খলা বিষয়ক সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. জোহর আলী। অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন পুলিশ সুপার আফরোজুল হক টুটুল, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কামাল হোসেন, সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. সিয়াম হাসান, নলছিটি উপজেলা চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি সিদ্দিকুর রহমান, সমাজ সেবা অধিদপ্তরের উপপরিচালক শাহনাজ পারভিন, জেলা তথ্য অফিসার আহসান কবীর, জেলা শিক্ষা অফিসার সিদ্দিকুর রহমান, জেলা কাজী সমিতির সভাপতি মাওলানা এসএম বশির প্রমুখ।

সভাপতির বক্তৃতা কালে জেলা প্রশাসক জোহর আলী আরো বলেন, রাতে মহাসড়কে বেপরোয়া গতিতে থ্রি হুইলার চলাচল করে। থ্রি হুইলারের বেশিরভাগ চালকই অদক্ষ। এ কারণে প্রায়ই দুরপাল্লার পরিবহনের সাথে দুর্ঘটনা ঘটেই থাকে। এগুলো নিয়ন্ত্রণে ব্যবস্থা নেয়া হবে। পুলিশ সুপারের বক্তৃতাকালে আফরোজুল হক টুটুল বলেন, জেলায় কিশোর গ্যাং উৎপাত ও উঠতি বয়সী মাদক সেবক নিয়ন্ত্রণে বেশ কিছু পরিবল্পনা ও উদ্যোগ নেয়া হয়েছে। খুব দ্রুতই তার সুফল পাওয়া যাবে। নলছিটির উপজেলা চেয়ারম্যানের বক্তৃতাকালে চুরির বিষয়ে উদ্বেগ প্রকাশের ব্যাপারে এসপি বলেন, কোন এলাকায় যদি অপরিচিত কাউকে সন্দেহজনক ঘোরাফেরা করতে দেখা যায় তাহলে নিজেরা আটক করে পুলিশো খবর দিবেন। যদি বেশি ভয়ঙ্কর মনে হয় তাহলে পুলিশের জনসেবা বিভাগের ৯৯৯ নম্বরে কল দিবেন, তথ্য দাতার পরিচয় সম্পুর্ণ গোপন রাখবে সংশ্লিষ্টরা। মাদক সেবীদের সাথে কোন সম্পর্ক রাখা যাবে না। যে কোন উপায়ে মাদক সেবক ও বিক্রয় নির্মূল করতে হবে এজেলা থেকে। মাদক ভাইরাসের মতো দিন দিন ছড়াতেই থাকে। কিশোর ও যুব সমাজকে রক্ষায় মাদকের ব্যবহার উচ্ছেদ করা হবে বলেও ঘোষণা দেন তিনি।

ঝালকাঠি নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে