এস. এম. পারভেজ, ঝালকাঠি প্রতিনিধি।। ঝালকাঠিতে ইলিশ সম্পদ রক্ষায় মা ইলিশ নিধন বিরোধী সচেতনতা সভা বৃহস্পতিবার সদর উপজেলার গাবখান ধানসিঁড়ি ইউনিয়ন পরিষদের সভাকক্ষে অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন ঝালকাঠি জেলা প্রশাসক মো. জোহর আলী। উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবেকুন্নাহার’র সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জেলা মৎস্য কর্মকর্তা রিপন চন্দ্র ঘোষ, সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিফাত আরা মৌরী, ইউপি চেয়ারম্যান আবুল কালাম মাসুম। বক্তব্য দেন ইউপি সদস্য ফয়সাল আলম বাবু, মৎস্যজীবী তোরাব আলী ।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবেকুন্নাহান জানান, শ্রমজীবীরা যখন মৎস্যজীবী হয় তখনই তারা নিষেধাজ্ঞার সময়ে নদীতে মাছ ধরতে নামেন। যারা প্রকৃত মৎস্যজীবী তারা কখনোই আইন অমান্য ও অপরাধ করে না। সবাইকে সচেতন হবার আহ্বান জানান তিনি।

জেলা প্রশাসক মো. জোহর আলী জানান, কাউকে ক্ষতি করা, ভোগান্তি দেয়া, কষ্ট দেয়া আমাদের কোন উদ্দেশ্য না। শুধু মাত্র আপনাদের স্বার্থে, দেশবাসীর স্বার্থে আমরা অবস্থান নেই সরকারী নির্দেশনা পালনে। নিষেধাজ্ঞার সময়ে প্রকৃত জেলেরা নদীতে ইলিশ শিকারে নামে না। বিভিন্ন ধরনের শ্রমজীবী আছে যারা কাজ রেখে নদীতে জাল নিয়ে ইলিশ শিকারে নামে। আবার অনেক বেসরকারী ছোট চাকুরিজীবীরা আছে যারা ছুটি নিয়ে এসে মা ইলিশ শিকার করে। প্রশাসনের অভিযানে আটক হলে সে অনেক ক্ষতির স্মুখীন হয়। জরিমানা করলে টাকা, দন্ড দিলে কারাবাস, চাকুরী বা কাজের ক্ষতি হয়। আবার প্রজনন মৌসূমের ইলিশ ধরার নিষেধাজ্ঞার সময় অতিবাহিত হলে ওই ইলিশ জেলেরাই ধরতে পারবে। এতে আমাদের নদীতে ইলিশ বাড়বে। রক্ষা হবে জাতীয় সম্পদ। তাই জেলেদের প্রতি আইন মান্য করতে উদাত্ত আহ্বান জানান তিনি।

ঝালকাঠি নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে