আব্দুর রউফ পাভেল, নওগাঁ প্রতিনিধি।। নওগাঁর রাণীনগর থেকে আবাদপুকুর হয়ে বগুড়া জেলার কালিগঞ্জ পর্যন্ত ২২ কিলোমিটার সড়কের উন্নয়ন কাজ শুরু হয়েছে। সোমবার বিকেলে উপজেলার আবাদপুকুর বাজার চত্বরে এর উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য আনোয়ার হোসেন হেলাল।

এসময় সড়ক ও জনপথ বিভাগ নওগাঁর নির্বাহী প্রকৌশলী সাজেদুর রহমান, রাণীনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রউফ দুলু উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহাদত হোসেনসহ প্রমুখ বক্তব্য রাখেন।

জানা যায়, সড়ক ও জনপথ বিভাগ ৩৮ কোটি টাকা ব্যায়ে এই সড়ক উন্নয়ন বাস্তবায়ন করছে। এই সড়ক দীর্ঘদিন চলাচলের অযোগ্য ছিল।

নওগাঁ নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ 

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে