নুরনবী সরকার, লালমনিরহাট প্রতিনিধিঃ লালমনিরহাটের হাতীবান্ধায় কৃষি জমিতে আশ্রয়ন প্রকল্পের (গুচ্ছগ্রাম) ঘর নির্মাণ বন্ধের দাবিতে মানববন্ধন করেছেন ভুক্তভোগীরা। শনিবার দুপুরে ওই উপজেলার পূর্ব নওদাবাস এলাকার ৬ নং ওয়ার্ডে ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচী পালিত হয়। মানববন্ধনে ৩৭ টি ভুক্তভোগী পরিবার অংশগ্রহন করেন।

উক্ত মানববন্ধনে বক্তব্য রাখেন, ভুক্তভোগী আবুল হোসেন, এরশাদুলসহ সংশ্লিষ্ট ইউপি সদস্য আশরাফুল ইসলাম। এ সময় বক্তারা বলেন, আমরা অনেক বছর ধরে এই এলাকায় বসবাস করে আসছি। ওই জমিতে আমরা দীর্ঘদিন ধরে চাষাবাদ করে আসছি। কিন্তু হঠাৎ করে শুনি এই জমি খাস হয়ে গেছে। আর তাই স্থানীয় প্রশাসন সেখানে গুচ্ছগ্রামের ঘর নির্মান করার জন্য প্রয়োজনীয় মালামাল এনে রেখেছেন। এ ঘটনায় আমরা আদালতের আশ্রয় নিয়েছি। রায় না হওয়া পর্যন্ত গুচ্ছগ্রামের ঘর যেন নির্মান করা না হয় সে জন্য স্থানীয় প্রশাসন ও সরকারের হস্তক্ষেপ কামনা করছি।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজির হোসেন বলেন, মানববন্ধনের বিষয়ে জানা নেই। তবে ওই জমিটি রেকর্ড সূত্রে খাস খতিয়ান। তাই সেখানে আশ্রয়ন প্রকল্পের ঘর নির্মাণে আইনগত কোন বাঁধা থাকার কথা না।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে