মাসুদ পারভেজ, ঝালকাঠি প্রতিনিধি।। আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য, কেন্দ্রীয় ১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্র আমির হোসেন আমু এমপি বলেছেন, কারা এই দেশে বারবার সাম্প্রদায়ীকতার সৃষ্টি করার চেষ্টা করেছে। কারা ভোট আসলে হিন্দু বাড়িতে আক্রমন করে। কারা ২০০১ সালে ভোটের পর হিন্দুদের বাড়ি ঘর লুট করেছে। এদের চিহ্নিত করে বিচারের আওতায় আনতে পারলেই সাম্প্রদায়িক সম্প্রীতি নিহিত হবে। এদেশের জনগন ঐক্যবদ্ধ আছে। মন্ডপে মন্ডপে পাহাড়া দিলেই সম্প্রীতি হবে না।
সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করতে হলে সাম্প্রদায়িকতা বিনষ্ট কারিদের চিহ্নিত করে তাদের প্রতিহত করতে হবে। দলের মধ্যে অনুপ্রবেশ কারিদের দিকেও খেয়াল রাখতে হবে। তারা যেন কোন রকমের ঝামেলা করতে না পারে।বৃহস্পতিবার দুপুরে ঝালকাঠিতে জেলা প্রশাসন আয়োজিত সামাজিক-সম্প্রীতি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
জেলা প্রশাসক মো. জোহর আলীর সভাপতিত্বে অনুষ্ঠান্যে অন্যানের মধ্যে বক্তব্য রাখেন, পুলিশ সুপার আফরুজুল হক টুটুল, জেলা আওয়ামী লীগের সভাপতি সরদার মো. শাহ আলম, সাধারণ সম্পাদক খান সাইফুল্লাহ পনির, সদর উপজেলা চেয়ারম্যান খান আরিফুর রহমান।
সামাজিক-সম্প্রীতি সমাবেশে জেলায় বসবাসকারি সকল ধর্মের পাঁচ শতাধিক লোক এতে অংশ নেয়।





























