গৃহকর্মীদের জীবনকে নিরাপদ ও নিশ্চিন্ত করতে গৃহকর্মী আইন প্রণয়ন এবং এর সঠিক প্রয়োগ নিশ্চিত করতে সরকার উদ্যোগ গ্রহণ করবে বলে মন্তব্য করেছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। আজ বৃহস্পতিবার(২৯’শে সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর কৃষিবিদ ইনিস্টিটিউট মিলনায়তনে গণসাক্ষরতা অভিযানের আয়োজনে জাতীয় গৃহকর্মী সম্মেলন ২০২২-এ তিনি এ মন্তব্য করেন।

সম্মেলনে বক্তারা গৃহকর্মীদের জীবনের নানা দুর্ভোগ ও নির্যাতনের কথা তুলে ধরেন। তারা বলেন, ২০১৫-১৬ এর জরিপে বাংলাদেশে গৃহকর্মীর সংখ্যা প্রায় ১৭ লাখ। যা বর্তমানে ২০ লাখ ছাড়িয়ে গেছে। কিন্তু জাতীয় বাজেটে গৃহকর্মীদের কোনো তথ্য-উপাত্ত নেই। জাতীয় অর্থনীতিতে তাদের অবদানের কথাও উল্লেখ নেই। পাশাপাশি তাদের জীবনের নিরাপত্তা, সঠিক কর্ম পরিবেশ ও মূল্যায়ন নেই বলে মন্তব্য করেন বক্তারা।

এ’সময় গৃহকর্মী সুরক্ষা ও কল্যাণ নীতি ২০১৫ প্রণয়ন হলেও এর আইনি কাঠামো দাবি করেন সমাজসেবা প্রতিষ্ঠানের সদস্যরা। সম্মেলনে গৃহকর্মীরাও নিজেদের জন্য নিরাপদ আবাসনের দাবি জানান।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে