জাতীয় শিশুকিশোর সংগঠন ফুলকুঁড়ি আসরের চার যুগপূর্তি উপলক্ষে সুবিধাবঞ্চিত শতাধিক পথশিশুদের মাঝে খাবার বিতরণ করা হয়েছে। আজ ২৮’শে সেপ্টেম্বর মালিবাগ, হাতিরঝিল, মগবাজার, রমনা, মুগদা, যাত্রাবাড়ি সহ নগরীর বিভিন্ন স্থানে কেন্দ্রীয় ফুলকুঁড়ি আসরের উদ্যোগে এই কর্মসূচি বাস্তবায়ন করা হয়। কেন্দ্রীয় ফুলকুঁড়ি আসর কর্তৃক পালিত এই খাবার বিতরণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন আসরের সহকারী প্রধান পরিচালক হুমায়ুন কবির ও কেন্দ্রীয় সেক্রেটারিয়েট সদস্যবৃন্দ।

ফুলকুঁড়ি আসর ১৯৭৪ সালের ২৮ সেপ্টেম্বর প্রতিষ্ঠিত হয়, প্রতিষ্ঠার পর থেকে সারাদেশের শিশুদের বুদ্ধিবৃত্তিক বিকাশ ও মৌলিক অধিকার আদায়ে অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে সংগঠনটি।

ঐতিহ্যবাহী এই শিশু সংগঠনের চার যুগপূর্তি উৎসব উপলক্ষে মাসব্যাপী বর্ণাঢ্য কর্মসূচি ঘোষণা করেছে কেন্দ্রীয় ফুলকুঁড়ি আসর। এরই ধারাবাহিকতায় সারাদেশের শাখাগুলো একযোগে স্ব স্ব জেলার সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে খাবার বিতরণ কর্মসূচি বাস্তবায়ন করেছে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে