নইমুল ইসলাম সজিব, শ্রীপুর প্রতিনিধি।। “ভূমি সেবা ডিজিটাল – বদলে যাচ্ছে দিনকাল “এই স্লোগানকে সামনে রেখে গাজীপুরের শ্রীপুরের ৪৩লনং শ্রীপুর মৌজার চলমান ডিজিটাল ভূমি বিষয়ক গণসংযোগ সভা অনুষ্ঠিত হয়। আজ বৃহস্পতিবার(২৯’শে সেপ্টেম্বর ) উপজেলা চত্বরে উপজেলা সেটেলমেন্ট অফিসের আয়োজনে নির্বাহী অফিসার মো.তরিকুল ইসলামের সভাপতিত্বে প্রধান আলোচক হিসাবে বক্তব্যে রাখেন দেন ঢাকার জোনাল সেটেলমেন্ট অফিসার উপ-সচিব মো.আশরাফ হোসেন।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলা চেয়ারম্যান, এড. সামসুল আলম প্রধান, ভাইস-চেয়ারম্যান মো. মাহতাব উদ্দিন,মহিলা ভাইস চেয়ারম্যান লুৎফুন্নাহার মেজবাহ্,উপজেলা আ.লীগের সভাপতি হুমায়ূন কবির হিমু প্রমুখ। এসময় আরও উপস্থিত ছিলেন সহকারী সেটেলমেন্ট অফিসার সুধী চন্দ্র সরকার, উপ-সহকারী সেটেলমেন্ট অফিসার আব্দুল মালেক, মাহবুব হোসেন, হারুন অর রশীদ,আলতাব হোসেন, এ বি এম সামসুল আলম,মাকসুদুল আলম, শ্রীপুর পৌরসভার কাউন্সিলর বৃন্দসহ উপজেলার সাধারণ জনগণ।

উপস্থিত ভূমি মালিকদের বিভিন্ন প্রশ্নের এবং বনবিভাগের লাগামহীন দৌরাত্ম, মামলা ও নির্যাতনের বর্ননা দিয়ে তাঁরা এর প্রতিকার চান। জবাবে উপ-সচিব মো.আশরাফ হোসেন ভূমি মালিকদের কোন ধরনের জমি কীভাবে রেকর্ড হবে তার বিশদ আইনী ব্যাখ্যা সাবলীলভাবে উপস্থাপন করেন।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে