মোহাম্মদ দিল, সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি।। সিরাজগঞ্জে পর্যটনের নতুন ভাবনায় বিশ্ব পর্যটন দিবস -২০২২ উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) সকাল সারে ৯ টার দিকে শহীদ এ.কে শামসুদ্দিন সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের আয়োজনে বিশ্ব পর্যটন দিবস পালন ও আলোচনা সভা হয়েছে। এতে সভাপতিত্ব করেন, সিরাজগঞ্জ জেলা প্রশাসক ড. ফারুক আহম্মদ।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাধারণ শাখা সহকারী কমিশনার রাশেদ হোসাইন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ব্রাক জেলা সমন্বয় মো. রেইস উদ্দিন, হোটেল জলিল প্রতিনিধি মো. শাহিনুর রহমান রনি,ধানসিঁড়ি দই ঘর প্রতিনিধি মো. আব্দুল আলম, গনসাস্থ্যকেন্দ্র সহ ব্যবস্থাপক দিলারা জাহান,সহকারী ব্যবস্থাপক (এফসিএবি) মোছা. কাকলি খাতুন, প্রোগ্রাম অফিসার ফাহিমা আল আশরাফ, আইটি ট্রেইনার রুহুল আমিন, এরিয়া ম্যানেজার (গাক) ফয়হাদ হোসেন, শিক্ষা সমন্বয়কারী মো.আলআমিন পরস, সিরাজগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি মো. হেলাল আহম্মেদ প্রমুখ। সভাটি সঞ্চালনা করেন, অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি) মো.মনির হোসেন।
এছাড়াও সভায় বক্তব্য রাখেন, বাংলাদেশ হোটেল মালিক সমিতি সিরাজগঞ্জ জেলা শাখার সভাপতি মো. নজরুল ইসলাম ও সাধারণ সম্পাদক ডাঃ মো.সাইফুল ইসলাম, হোটেল পূবালী ( আবাসিক) হোটেল মালিক সমিতির সভাপতি মো. জাহাঙ্গীর আলম আকন্দ,হোটেল লালবিক (আবাসিক) মালিক সমিতির সাধারণ সম্পাদক এস এম মজনুর রহমান।





























