মোহাম্মদ দিল, সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি।। অধিকার আাদায়ে, শ্রমজীবী মানুষের জয় হোক,আমরা সবাই একসাথে এই শ্লোগানকে সামনে রেখে ঔষধ কোম্পানিতে কর্মরত সকল প্রতিনিধিগনকে কথায় কথয় চাকুরী ছাটাই বন্ধ, দ্রব্যমূল্যর উর্ধ্বগতির সাথে সামঞ্জস্য রেখে বেতন ও টি.এ/ডি.এ বৃদ্ধি এবং অবৈধ প্রেসক্রিপশন সার্ভে বন্ধ ঘোষণা ও চাকুরি সুনির্দিষ্ট নীতিমালা প্রনয়নের দাবিতে সারাদেশে একযোগে প্রতিবাদ সমাবেশ করা হয়েছে। আজ মঙ্গলবার(২৭’শে সেপ্টেম্বর) সকাল সারে ১১ টার দিকে সিরাজগঞ্জ প্রেসক্লাব মোড় চৌরাস্তায় ম্যানেজার ফোরাম ও জেলা ফারিয়া,র আয়োজনে তাদের দাবি আদায়ের লক্ষ্য উক্ত প্রতিবাদ সমাবেশ করেন।
প্রতিবাদ সমাবেশে প্রতিনিধিগনদের মধ্যে বক্তব্য রাখেন, মো. জাহিদ,মো. রাকিবুল ইসলাম। তারা বলেন, ম্যানেজমেন্টের চাপে সবসময় ভয়ভীতি নিয়ে থাকি। আমাদের হসপিটালে লাঠিপেটা খেতে হয়। হসপিটালে রোগীদের প্রেসক্রিপশন জোর করে ছবি উঠাতে বলে কর্তৃপক্ষ। এসমস্ত অত্যাচার হতে রক্ষা পাওয়ার জন্য আমরা প্রতিবাদ সমাবেশ করেছি। আমাদের দাবি সুনিশ্চিত করা ও সমস্যা সমাধান করার জন্য কেন্দ্র ফারিয়া কে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার অনুরোধ করছি।
সিরাজগঞ্জ ম্যানেজার ফোরাম ও জেলা ফারিয়া,র সাধারণ সম্পাদক, মোঃ জাকারিয়া মাসুদ, বক্তব্য বলেন, ঔষধ কোম্পানিতে কর্মরত সকল প্রতিনিধিগনকে চাকুরী থেকে ছাটাই করা বন্ধ করতে হবে, বর্তমান যে বাংলাদেশের দ্রব্যমূল্যর উর্ধ্বগতির সাথে সামঞ্জস্য রেখে বেতন ও টি.এ/ডি.এ বৃদ্ধি করতে হবে। এছাড়াও অবৈধ প্রেসক্রিপশন সার্ভে বন্ধ ঘোষণা করলাম ও চাকুরি সুনির্দিষ্ট নীতিমালা অনুযায়ী চাকুরী সুনিশ্চিত করার জন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কে অনুরোধ করছি।
সিরাজগঞ্জ নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ





























